লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং

ব্রিগেড থেকেই বাংলার ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল (TMC)। অনেকেই মনে করেছিলেন, যাবতীয় বিতর্কের পর ব্যারাকপুর থেকেই তাঁকে টিকিট দিতে পারেন মমতা-অভিষেক। কিন্তু ওই কেন্দ্রে প্রার্থী করা হয় পার্থ ভৌমিককে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পেয়েই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। জল্পনা চলছিল, শীঘ্রই বিজেপিতে যোগ দিয়ে পদ্ম প্রতীকে ফের ব্যারাকপুরে লড়বেন তিনি। অবশেষে জল্পনার অবসান ঘটল। আবারও যে বিজেপিতে যোগ দেবেন, নিজেই জানালেন সেকথা। তবে এখানেই গল্পের শেষ নয়, অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন আরও এক তৃণমূল নেতা।

লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে ‘বিঁধতে’ বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ! 

গত রবিবার (১০ মার্চ) ব্রিগেড থেকেই বাংলার ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল। সেইসময় মঞ্চেই উপস্থিত ছিলেন অর্জুন সিং। অনেকেই মনে করেছিলেন, যাবতীয় বিতর্কের পর ব্যারাকপুর থেকেই তাঁকে টিকিট দিতে পারেন মমতা-অভিষেক। কিন্তু ওই কেন্দ্রে প্রার্থী করা হয় রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। টিকিট হাতছাড়া হতেই অর্জুনের গলায় শোনা যায় আক্ষেপের সুর। সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, দলে তাঁর প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এমনকি তৃণমূলে ফিরে আসা ভুল সিদ্ধান্ত ছিল বলেও দাবি করেছেন। রবিবারের পর থেকে কেবল জল্পনা ছিল, বৃহস্পতিবার সবটা স্পষ্ট করে দিলেন সাংসদ। অর্জুন সিং জানিয়ে দিলেন, তিনি বিজেপিতেই যাচ্ছেন, আজই যোগদান হতে পারে। তবে দিল্লিতে নাকি কলকাতায়, কোথায় হবে যোগদান অনুষ্ঠান তা এখনও জানা যায়নি।

লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং
লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং

এদিন নিজের বিজেপিতে ফিরে যাওয়ার ঘোষণার পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন, ব্যারাকপুরের হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবে। সেই দলে আছে দলের এক গুরুত্বপূর্ণ নেতাও। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ব্যারাকপুরে এবার পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং দেখা যাবে, একথাও বলেছিলেন। সেই লক্ষ্যেই আগামীকাল নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন।

লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং

লক্ষীবারে শাসক দলে ভাঙন! তৃণমূলের আরও এক নেতাকে নিয়ে বিজেপিতে অর্জুন সিং

বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অর্জুন সিং প্রসঙ্গে বলেছিলেন, ‘ও এখনও বিজেপির সাংসদ। ইস্তফা দেয়নি। কোন দল থেকে দাঁড়াবে ওর স্বাধীনতা।’ এর পাল্টা অর্জুন সিং বলেছিলেন, ‘আমি বিজেপির সাংসদ হয়েই তৃণমূলের জনগর্জন সভার মঞ্চে বসেছিলাম।’ উল্লেখ্য, ২০১৯ সালেও তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং।  লোকসভা ভোটে (Loksabha Election 2019) ব্যারাকপুর কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে জিতে সাংসদ হন। ২০২২-এ ফের তৃণমূলের ফিরে যান। ২০২৪-এ টিকিট না পাওয়ায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন