Tollywood: বিয়ে করতে চলেছেন অভিষেক বসু, গুঞ্জন ইন্ডাস্ট্রিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিপাড়াতে যেন প্রেমের মরশুম চলছে। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা নিজেদের মনের মানুষ খুজে পাচ্ছেন। কেউ কেউ আবার সেরে ফেলছেন বিয়ে। এবার সামনে এলো ফুলকি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিষেক বসু বিয়ের খবর। তিনি নাকি খুব শিঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন।

আরও পড়ুনঃ মুক্তির একমাস আগে প্রকাশ্যে নতুন পোস্টার, নেটপাড়ায় এখন ‘জওয়ান’-জ্বর!

তবে পাত্রী কে? কানাঘুষো শোনা যায় অভিনেতা নাকি টলিউডেরই অন্য এক অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে রয়েছে। শুধু তাই নয় তাদের সম্পর্কের ইতিমধ্যে দশবছর পাড় হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে অভিষেক কি বলছেন? অভিনেতার কথায় “হ্যাঁ, বিয়ে করব শীঘ্রই। ইচ্ছে আছে এই বছরের শেষে কিংবা আগামী বছরে শুরুতে করার। তবে শীতকাল ছাড়া বিয়ে করার ইচ্ছা নেই। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ঠিক হলে তা তো সবাই জানতে পারবেন।”

avi

অভিনেতাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ফুলকির মুখ্য চরিত্রে। সদ্য শুরু হলেও এই ধারাবাহিক এখন টিআরপির শীর্ষে রয়েছে। এই ধারাবাহিকে অভিষেকের বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এই মুহূর্তে চুটিয়ে শুটিং করছেন তারা।

বিয়ে করতে চলেছেন অভিষেক বসু, তারিখ পাকা? 

surovi

তবে অভিনেতার কেরিয়ারের শুরু হয় ২০১৩ সালে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে। যদিও সেখানে তিনি মুখ্য চরিত্রে ছিলেন না। নায়কের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে এই ধারাবাহিকের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ধারাবাহিকের কাজের অফার আসে তার কাছে। এমনকি ‘নেতাজি’ ধারাবাহিকে অভিনয় করেও তিনি দর্শকদের মন বেশ জয় করে নিয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত