‘সংসদে আমার শেষ দিন’, রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!

ঘাটাল সাংসদকে ক্যামাক স্ট্রীটে অভিষেকের অফিসেই ডেকে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, বিগত কিছুদিন ধরে যে বিতর্কের মধ্যে দেব জড়িয়েছেন সেই সংক্রান্ত কিছু আলোচনা হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়েছেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেছেন, ‘আজ সংসদে আমার শেষ দিন।’ এরপরই জল্পনা আরও তীব্র হয়েছে। উঠছে নানা প্রশ্ন। অন্যদিকে, দেবের নাম করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এনিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই। এসবের মধ্যেই এবার দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee-Dev)

'সংসদে আমার শেষ দিন', রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!

আরও পড়ুন: রাজ্যে নির্বাচন কমিশন,মার্চের শুরুতেই কি ভোটের দিনক্ষণ ঘোষণা?

সূত্র মারফত খবর, আগামী শনিবার, ১০ ফেব্রুয়ারি দেবের (Dev) সঙ্গে দেখা করতে চেয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল সাংসদকে ক্যামাক স্ট্রীটে অভিষেকের অফিসেই ডেকে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, বিগত কিছুদিন ধরে যে বিতর্কের মধ্যে দেব জড়িয়েছেন সেই সংক্রান্ত কিছু আলোচনা হতে পারে। গতকাল সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু অভিযোগ এনে দেব বলেছিলেন, ‘এই রাজনীতিতে থাকতে চাই না।’

'সংসদে আমার শেষ দিন', রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!

গতকাল সংসদে দাঁড়িয়ে দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমদিন বলেছিলাম। আজ আমার শেষ দিন সংসদে, আজও বলতে চাইছি..। তবে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন কি না এই প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের নেতৃত্ব আছেন, তাঁরা সিদ্ধান্ত নেবেন।’ মনে করা হয়েছিল, দেব বিজেপিতে যোগ দিতে পারেন। এই প্রশ্নে নিজের পরিবারের উদাহরণ দিয়ে তারকা-সাংসদের স্পষ্ট জবাব, ‘রাজনীতি ছেড়ে দেব কিন্তু অন্য দলে যোগ দিতে পারব না।’

‘সংসদে আমার শেষ দিন’, রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!

'সংসদে আমার শেষ দিন', রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!
‘সংসদে আমার শেষ দিন’, রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিয়ে অভিষেকের মুখোমুখি দেব!

দেবের (Actor-MP Dev) বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এনে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তা নিয়ে দেবের ভাই বিক্রম অধিকারী দাবি করেন, ‘দাদা কখনও কারও কাছ থেকে এক পয়সা কাটমানি নেননি। বরং দাদার নাম করে অনেকে কাটমানি নিত। দাদা সবসময়েই সবার সাহায্য করেছে। কারও কাছে হাত পাতেননি। দাদাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এভাবে সাংসদ থাকার থেকে না থাকা অনেক ভালো। দাদা অভিনয় করুক, অভিনেতা হিসেবেই থাকুক।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন