অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজেপিকে খোঁচা Abhishek Banerjee-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। আজ বিকেল ৫ টার পর প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। আর এই শেষ মুহূর্তের প্রচারেও বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের

বাংলায় এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে, হাইকোর্ট একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিরোধীরা একাধিক দফায় ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে। এদিন এই প্রসঙ্গে অভিষেক বলেন, “বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ২০২১ সালে ৮ দফায় ভোট হয়েছিল। যাতে তাঁরা প্রচারের সময় পায়। একটি হাওয়া তৈরি করতে চেয়েছিল। কিন্তু সেই হাওয়ার কোনও মূল্য নেই।”

অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজপিকে খোঁচা Abhishek Banerjee-র

বিজেপি এবং দিল্লির কেন্দ্র সরকারকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, “অমিত শাহ বলেছিলেন আব কি বার ২০০ পাড়, এবারে বলে গেছেন বিজেপি ৩৫ টি আসন পাবে। অমিত শাহ যে ভবিষ্যদ্বাণীগুলি করেন সেগুলি আসলে তৃণমূলের পক্ষে হয়। ২১-এ ২০০ পার বলেছিলেন, তৃণমূলের ২০০ পার হয়েছে। এবার ৩৫ বলছেন তৃণমূলের আরও বেশি আসন সংখ্যা হবে।”

অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজপিকে খোঁচা Abhishek Banerjee-র

রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি প্রথমেই হাইকোর্টকে ‘ধন্যবাদ’ জানান। বলেন, “কেন্দ্রীয় বাহিনী আসলে শাপে বর হয়েছে। আমি চাই প্রত্যেক বুথের বাইরে থাকুক কেন্দ্রীয় বাহিনী।” আরও উল্লেখ করেন, ২০২১-এ এই বাহিনীকে সামনে রেখেই বিধানসভা ভোট হয়েছিল। ২০১৬-তেও ছিল কেন্দ্রীয় বাহিনী। তারপরও তৃণমূলকে হারাতে পারেনি বিরোধীরা।

অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজপিকে খোঁচা Abhishek Banerjee-র

অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজপিকে খোঁচা Abhishek Banerjee-র
অমিত শাহের ভবিষ্যদ্বাণী তৃণমূলের পক্ষে হয়! ভোট নিয়ে বিজপিকে খোঁচা Abhishek Banerjee-র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত