ডায়মন্ডের বাইরে সভায় ‘না’? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee

'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল। কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে আমি পালন করেছি।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের প্রথম কর্মসূচি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পৈলানে সভা করছেন তিনি। এদিন নিজে হাতে নিজের নির্বাচনী কেন্দ্রের প্রবীণদের হাতে বার্ধক্য ভাতার চেক তুলে দেন। নতুন বছরে কী বার্তা দেবেন অভিষেক (Abhishek Banerjee at Diamond Harbour), নবীন-প্রবীণ দ্বন্দ্বের বিতর্ক নিয়ে কী বলবেন, সেই দিকেই নজর ছিল। অবশেষে এদিনের সভা থেকেই মুখ খুললেন তিনি।

ডায়মন্ডের বাইরে সভায় 'না'? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee

আরও পড়ুন: ডিম-ভাতকে টক্কর বাম ব্রিগেডের? চিকেন-ভাত, রুটি-আলুভাজা, বিভাজনের ছাপ মেনুতে

সম্প্রতি শোনা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেকে ডায়মন্ড হারবারে মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। দলের নির্দেশে অন্য কোথাও যেতে পারেন, এমনটাই জানিয়েছিলেন দলীয় নেতৃত্বকে। এদিন সভা থেকে অভিষেক বলেন, ২০২৪ সালে আমার বাড়তি দায়িত্ব রয়েছে। আমি প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবেনি আমি অনেক বড় নেতা, লোকসভা দেখব না। আজকে রাজ্য বা দেশে আমার যেটুকু পরিচিতি সব ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষের জন্য। আমার কোনও মূল্য নেই। গণতন্ত্রের শেষ কথা কোনও রাজনৈতিক নেতা বলে না, মানুষ বলে।’

ডায়মন্ডের বাইরে সভায় 'না'? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee

নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল। কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে আমি পালন করেছি। আমাকে দল ২০২১ সালের নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল দিয়েছি। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) নবজোয়ার করতে বলেছিল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমি আমার সামর্থ্যের সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব। এতে দ্বিমত কোথায়?’ তিনি আরও বলেন, ‘আমি বলেছি বয়স হলে কর্মক্ষমতা কমে। আমার বয়স ছিল ৩৬ যখন আমি দুমাস রাস্তায় থেকে নবজোয়ার করেছি। আমি পারব ৭০ বছর বয়সে রাস্তায় থাকতে? পারব না। এটা সত্যি কথা, এটা মানতে হবে। আজকে আমার ৩৭ বছর বয়স, ২০ বছর কমবে, ৩০ বছর পর আরও কমবে।’

ডায়মন্ডের বাইরে সভায় ‘না’? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee

ডায়মন্ডের বাইরে সভায় 'না'? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee
ডায়মন্ডের বাইরে সভায় ‘না’? নবীন-প্রবীণ দ্বন্দ্ব! কী বললেন Abhishek Banerjee

ডায়মন্ড হারবার সাংসদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন। তাঁর পুরনো সাথীরা পাশে রয়েছে। নতুন যারা এসেছে তাঁরাও পাশে রয়েছে। দল আমাকে যখন যে দায়িত্বে ব্যবহার করতে চাইলে দলের অনুগত সৈনিক হিসেবে দেহে প্রাণ থাকতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন