নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করল ইডি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সফর দফতরে তলব করা হয়েছে। অর্থাৎ, কয়লা পাচার মামলায় জোড়া তলব ইডির। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা। তাঁকে দিল্লির পরিবর্তে কলকাতায় তলব করা হোক। সেজন্য আবেদন জানিয়েছে তিনি।
আরও পড়ুনঃ Md Salim: অভিষেককে ইডির তলব আসলে স্ক্রিপ্টেড, কটাক্ষ মহম্মদ সেলিমের
এছাড়াও শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ফের কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দিল্লি থেকে আসা ইডি কর্তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে বলেন, সেখানে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কাল ওকে না নোটিশ দেয়। ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওর বউকেও ধরিয়েছে। এবার ওর বাচ্চাটাকেও না নোটিশ ধরায়। একইসঙ্গে তিনি বলেন, এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।
কয়লা পাচার মামলায় জোড়া তলব ইডির, বাড়ছে চাপ

এর আগে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। পরে দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হয়েছেন তিনি। পরে আদালতের দ্বারস্থ হয়ে অভিষেক বলেন, তাঁর পক্ষে বারবার দিল্লিতে এসে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে কলকাতার অফিসে তলব করলে তিনি উপস্থিত হতে পারবেন। দীর্ঘ টানাপোড়েনের পর এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



