নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত অক্টোবর মাসেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে বিশাল কর্মসূচি নিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে ৩০ নভেম্বরের ডেডলাইন দিয়ে এসেছিলেন তিনি। আর বেশিদিন নেই। প্রতিশ্রুতি অনুযায়ী বঞ্চিত কৃষক, শ্রমিকদের একাংশকে চিঠি লিখে আর্থিক সাহায্য পাঠালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আরও পড়ুন: SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

সোমবার প্রতিশ্রুতি মত ৩ হাজার বঞ্চিতদের চিঠি লেখেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন, ‘লড়াইয়ে থাকুন। মা মাটি মানুষের আন্দোলনে থাকুন। বকেয়া আদায়ের জন্য লড়াই চলতে থাকবে। আমারা এই লড়াই জিতব।’ পাশাপাশি বঞ্চিতদের তৃণমূলের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। গত অক্টোবর মাসে তৃণমূলের আন্দোলনে বহু জব কার্ড হোল্ডার শামিল হয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, তাঁদেরকেই চিহ্নিত করে টাকা পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে বঞ্চিতদের বাড়ি বাড়ি চিঠি ও টাকা পাঠানো হয়েছে।

নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

গত অক্টোবর মাসের শুরুতেই দিল্লিতে কর্মসূচি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইসময় তিনি বলেছিলেন, “কেন্দ্রের দিকে তাকিয়ে অপেক্ষা করেছি ২ বছর ধরে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাব, অন্তত এই আড়াই হাজার লোকের ২ বছরের পারিশ্রমিকের টাকা দিয়ে দিক রাজ্য সরকার।” তিনি এর সঙ্গেই যোগ করেন, “রাজ্য সরকার দিতে না পারলে দলের তরফ থেকে বিধায়ক ও সাংসদরা এক মাসের বেতনের টাকা দিয়ে ধাপে ধাপে বকেয়া মেটাব।”

নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

তৃণমূল সাংসদ শান্তনু সেন এনিয়ে বলেন, “ভারতের রাজনীতিতে একটি দৃষ্টান্ত তৈরি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না একথা মানুষ বুঝবে।” তবে অভিষেকের পাঠানো চিঠি নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, এই চিঠি থেকে প্রমাণ হয় তৃণমূলের কোনও সাংসদ বিগত কয়েক বছরে লোকসভায় একশো দিনের টাকা নিয়ে সরব হয়নি।

নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি
নিজের বেতনের টাকা দিয়েই আর্থিক সাহায্য অভিষেকের, ৩ হাজার বঞ্চিতদের কাছে পৌঁছে গেল টাকা ও চিঠি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর