SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক চাঞ্চল্যকর ঘটনা এসএসকেএম হাসপাতালে। মর্গ থেকে এক সাজাপ্রাপ্ত বন্দীর দেহ উধাও হয়ে যাওয়ার অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থীরা!

দশ বছর আগে, ২০১৩ সালে খুনের অভিযোগে বিপ্লব পোল্লে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত হাওড়ার আমতার বাসিন্দা। জেলা আদালতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাঁর বন্দিদশার প্রথম দিকে হাওড়া জেলে রাখা হলেও পরবর্তীতে অভিযুক্তে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। ২০১৯ সাল থেকে সেখানেই ছিলেন বিপ্লব পোল্লে। গত ২০ নভেম্বর জেলের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। মৃতদেহ রাখা ছিল এসএসকেএম হাসপাতালে মর্গে।

SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে
SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

নিহতের পরিবারের তরফের আইনজীবী আদালতে জানিয়েছেন, গত ২১ তারিখ ম্যাজিসট্রেটের উপস্থিতিতে দেহ ময়ানতদন্তের কথা ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন মর্গে দেহ নেই। দেহ লোপাটের অভিযোগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আইনজীবী তাপস ভঞ্জ বলেন, হাসপাতালের মর্গ থেকে দেহ লোপাট হয়ে গিয়েছে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নিহতের পরিবারের হাইকোর্টে সুবিচার চেয়েছে। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে।

SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

সাজাপ্রাপ্ত এক বন্দীর দেহ উধাওয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা নিয়ে ক্রমশই বাড়ছে রহস্য। নিহতের পরিবারের অভিযোগ, বিপ্লব পোল্লেকে জেলের মধ্যে খুনই করা হয়েছে। তাই তথ্য প্রমাণ লোপাটের জন্যই মর্গ থেকে তার দেহ সরিয়ে ফেলা হয়েছে।

SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ উধাওয়ের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত