তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এটিকে পাখির চোখ করেই ময়দানে নামছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তার আগে দলের সংগঠন মজবুত করতে চাইছেন নেতৃত্বমণ্ডলী। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগদানের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছেন। এরপরই শুরু হয়েছে ঘরে ফেরার পালা। দলের বিরুদ্ধে ‘ক্ষোভ’ দেখিয়ে যারা নির্দল হয়ে প্রার্থী হয়েছিলেন এখন তাঁরাই তৃণমূলে ফিরতে চাইছেন।

আরও পড়ুন: শাহি সভায় আমন্ত্রণ পাননি, নাম না করে বঙ্গবিজেপি নেতৃত্বদের ‘বেইমান’ বললেন Anupam Hazra

নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যদি কেউ পুরনো থাকেন, বঞ্চিত থাকেন, তাঁদের অন্যভাবে আমি কাজে লাগাব। যদি কোনও লোক আপনাদের সঙ্গে যোগ দিতে চায়, ফেলে রাখবেন না নিয়ে নেবেন। ভাল মানুষদের নেবেন।” তাঁর বক্তব্য ছিল, যাঁরা ভাল কর্মী, পুরনো লোক, তাঁদের ফিরিয়ে আনতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্যজুড়ে নির্দল প্রার্থীদের দলে ফেরার হিড়িক শুরু হয়ে গিয়েছে বলেও খবর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, মুখ্যমন্ত্রীর বক্তব্যে নির্দলদের ফেরানোর বার্তা ছিল।

তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন 'বিক্ষুব্ধ' নির্দল প্রার্থীরা!

আগামী মাসের শুরুতেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিলের ঘোষণা করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বুথে বুথে মিছিল করার কথা রয়েছে রাজ্যের শাসক দলের। দলীয় সূত্রে খবর, নির্দলের হয়ে ভোটে লড়েছেন এমন অনেকেই আছে তাঁরা এবার চিঠি দিয়ে কর্মসূচিতে যোগদানের আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই চিঠিগুলি রাজ্য দফতরে পাঠানো হচ্ছে।

তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন 'বিক্ষুব্ধ' নির্দল প্রার্থীরা!

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ যাঁরা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়েছেন বা তাঁদের দলে নেব না।’ তবে অন্য দল থেকে এলে নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন, “যাঁরা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাঁদের ভবিষ্যতে দলে ফেরানো হবে না। ” তবে এবার রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থীরা!

তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন 'বিক্ষুব্ধ' নির্দল প্রার্থীরা!
তৃণমূলের দরজা খুলে দিয়েছেন খোদ মমতাই, লোকসভার আগে দলে ফিরছেন ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থীরা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত