Abhishek Banerjee: ফের অনিয়মের অভিযোগ! প্রার্থী নির্বাচনের গণভোট বাতিলের নির্দেশ অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে শাসক দল। কিন্তু ভোটের আগেই রীতিমত দুর্নীতির দায়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল! দুর্নীতির অভিযোগে শাসক দলের হেবিওয়েট নেতারা এখন ইডি-সিবিআইয়ের জালে। এহেন পরিস্থিতিতে পুরনো হাল ফেরাতে জেলায় জেলায় কর্মসূচীতে বেরিয়ে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

আরও পড়ুন: Dilip Ghosh: বিজেপি কর্মীদের গায়ে হাত দিলেই আগুন জ্বলবে! হুঁশিয়ারি দিলীপের

কিন্তু তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচী প্রথম থেকেই একাধিক কটাক্ষের সম্মুখীন হয়েছে। তাছাড়াও এই কর্মসূচী ঘিরে একাধিকবার অভিযোগও উঠেছে। কখনও ব্যালটবক্স ভাঙচুর! কখনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল! আবার কখনও নবজোয়ার কর্মসূচীতে হামলা! কিন্তু একাধিক অভিযোগ ওঠার পরেও এই কর্মসূচী নিয়ে থেমে থাকেননি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারংবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন তিনি। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি বলেই ধারণা রাজনৈতিক মহল।

ফের অনিয়মের অভিযোগ, সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক অভিষেকের
ফের অনিয়মের অভিযোগ, সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক অভিষেকের

তবে একবার ফের তৃণমূলের এই নবজোয়ার যাত্রায় অনিয়মের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে ফের অনিয়মের অভিযোগ উঠল। আর সেই অভিযোগের জেরেই সেই ভোট বাতিল করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও শালবনীর সভাতে যথেষ্ট লোক না হওয়ার কারণে দলীয় পর্যালোচনা বৈঠকে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। ওই বৈঠক থেকেই জেলার বিভিন্ন ব্লক ধরে ধরে সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক করেন তিনি।

ফের অনিয়মের অভিযোগ, সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক অভিষেকের

প্রসঙ্গত, এর আগেও ব্যালট বিভ্রাট বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিওবা পুরো বিষয়টিকেই গুজব বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি। পাশাপাশি এই ধরনের যাবতীয় অভিযোগে কান না দেওয়াই ভালো বলেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এরপরেও নিজের চোখের সামনেই ‘ব্যালট-বিভীষিকা’ দেখেই রীতিমত রেগে গিয়ে দলীয় কর্মীদের ধমক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

ফের অনিয়মের অভিযোগ, সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক অভিষেকেরফের অনিয়মের অভিযোগ, সভাপতি এবং স্থানীয় বিধায়কদের সতর্ক অভিষেকের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন