নজরবন্দি ব্যুরো: বিতর্ক যেন দিলীপ ঘোষের পিছুই ছারে না। সর্বদাই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি! আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এপ্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ!
আরও পড়ুন: Trinamool বিধায়কদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে! খোঁচা শুভেন্দুর
প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার যাত্রা শেষে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠে। পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিষেক বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দেন। যদিওবা এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন আছে বলেই দাবি করেছিলেন অভিষেক। কিন্তু এই ঘটনায় কুড়মি আন্দোলনকারীদের একাংশকে দায়ী করেছেন বীরবাহা হাঁসদা। সব মিলিয়ে রীতিমত সরগরম রাজ্য।

এরপরেই এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে একের পর এক কুড়মি নেতাদের আটক করে পুলিশ। এক কুড়মি নেতাকে ইতিমধ্যেই বদলির নির্দেশও দিয়েছে মমতার সরকার। যদিওবা এই ঘটনার সঙ্গে কুড়মিদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন কুড়মি নেতা অজিত মাহাত। কিন্তু বারংবার দাবি করার পরেও কেন একাধিক কুড়মি নেতাদের আটক করা হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আর যাই করুন না কেন! জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে ভুলেও হাত দেবেন না! সারা রাজ্য জ্বলে যাবে। আর বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তাহলে কিন্তু তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। আর এই আন্দোলন কালীঘাট অবধি যাবে। ওটা নবজোয়ার নয়, ধরনা জোয়ার যাত্রা! সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে। আর গাড়ি আটকাবে।” যদিওবা দিলীপ ঘোষের এহেন মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
বিজেপি কর্মীদের গায়ে হাত দিলেই আগুন জ্বলবে, ফের একবার বিতর্কে দিলীপ ঘোষ




