Panchayat Election: লোকসভার ‘ক্ষত’ সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক জেলায় খারাপ ফল করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটে সেই জায়গাগুলিতে ভালো ফল করতে মরিয়া তাঁরা। এই লক্ষ্যেই বিশেষ নজরে ‘দুর্বল ঘাটি’। শনিবার আলিপুরদুয়ারের পর রবিবার অভিষেকের সভা রয়েছে মালদহে। গত লোকসভা নির্বাচনে এই জেলাতেই খারাপ ফল করে তৃণমূল।

আরও পড়ুন: দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

সংখ্যালঘু অধ্যুষিত মালদহের আসন দখলে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই জেলার দুটি আসনের মধ্যে একটিতে জয় ছিনিয়ে নেয় বিজেপি। একটি আসন যায় কংগ্রেসের ঝুলিতে। লোকসভার সেই ক্ষত সারাতে ভরসা পঞ্চায়েত ভোট। আসন দখলে আনতে মালদহ জেলায় জোর কদমে প্রস্তুতি শুরু করেছে শাসক শিবির। লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে মালদহের রতুয়া ও হরিশ্চন্দ্রপুর আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে আসন্ন পঞ্চায়েত ভোটে আরও বেশি আসনে জয় পেতে মরিয়া তারা।

লোকসভার 'ক্ষত' সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মালদহে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই জেলাতেই শাসক দলের গ্রাফ নেমে যায়। কারণ হিসেবে অবশ্য সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছিল দলীয় নেতৃত্ব। হাল ফেরাতে মালদহে একের পর এক সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরের। সামনে পঞ্চায়েত ভোট। পুরনো ফলের ভিত্তিতে মালদহ জেলাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি। অন্যদিকে ২০২৪-এর লোকসভার সেমিফাইনালে পঞ্চায়েত ভোটে মালদহে ‘ম্যাজিক’ ঘটাতে চায় তৃণমূল।

লোকসভার 'ক্ষত' সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ

উল্লেখ্য, শনিবার আলিপুরদুয়ারে সভা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে তৃণমূলের খারাপ ফল ছিল সেগুলির মধ্যে অন্যতম আলিপুরদুয়ার। একদিকে পঞ্চায়েত অন্যদিকে আগামী বছরের লোকসভা নির্বাচন, সব দিক ভেবেই কোমর বেঁধেছে তৃণমূল। সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে খবর। কয়েকমাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে এসে বৈঠকে বুথস্তরীয় সংগঠনে জোর দিতে বলা হয়েছিল। ২০১৯-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামে। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আরও ফল খারাপ হয় ঘাসফুল শিবিরের। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় আলিপুরদুয়ারের পাঁচ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ ৫০.৪। তৃণমূল পেয়েছিল ৪০.৪ শতাংশ। এবারে পঞ্চায়েত ভোটে সেই ক্ষত সারিয়ে নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

লোকসভার ‘ক্ষত’ সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ

লোকসভার 'ক্ষত' সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ
লোকসভার ‘ক্ষত’ সারবে পঞ্চায়েতেই! অভিষেকের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মালদহ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন