ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুরের নির্বাচনী সভা থেকে ফের একবার বিজেপি তথা কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। তার আগে আজই ছিল শেষ রবিবার। তাই প্রচারে ঝড় তুলতে চাইছে সব দলই। এদিন মালদহের সুজাপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: NCP শিবিরে ভাঙন, শরদের হাত ছেড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীপদে শপথ নিলেন Ajit Pawar!

উত্তরবঙ্গ হল বিজেপির শক্ত ঘাঁটি। আর সেখানেই দুর্গ তৈরি করে পাল্টা আক্রমণের দাওয়াই দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও দীর্ঘদিন কংগ্রেসের হাতে থাকা সুজাপুর বিধানসভা একুশের নির্বাচনের পর তৃণমূলের হাতে এসেছে। জিতে বিধায়ক হয়েছেন মহম্মদ আব্দুল ঘানি। এদিন সুজাপুরের সভা থেকে অভিষেক বলেন, ‘ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে। বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়েছে বিজেপি। ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে। কিন্তু আমার কিচ্ছু করতে পারেনি আর পারবেও না’।

ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

অভিষেক আরও বলেন, ‘প্রয়োজনে এক নদী রক্ত দেব। কিন্তু মাথা নোয়াতে পারব না। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, মেরুদন্ড সোজা। বিজেপি মানুষের জন্য কিচ্ছু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী। শুধু মালদায় ৪১ লক্ষ ৪২ হাজার মানুষকে বিনা পয়সায় রেশন দিয়েছি আমরা। লক্ষীর ভান্ডারের প্রাপক ৮ লক্ষ ৩৪ হাজার মহিলা। মানুষের পাশে মা মাটি মানুষের সরকার ছিল, আছে, থাকবে’।

ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত