দেশকে মুক্তির সূর্য উপহার দেবে TMC, নেত্রীর কথা মেনে যাত্রার বার্তা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশকে মুক্তির সূর্য উপহার দেবে তৃণমূল কংগ্রেসই। আজ ২১এর শহিদ দিবসের মঞ্চ থেকে এই কথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা কালের শহিদ দিবস তৃণমূলের। কালীঘাটের কয়েকজন নেতা মন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ প্রত্যেক দিন তৃণমূলকে জ্বালাচ্ছে বিজেপি, শহিদ দিবসের মঞ্চে বিরক্ত মমতা

সেই ভাষণ বাংলার বাইরে একাধিক রাজ্য সহ দেশের রাজধানীতেও শুনেছেন বহু মানুষ। পেগাসাস, নমো সরকার সকলকে নিয়ে লাগাতার আক্রমনের পর মঞ্চে ওঠেন অভিষেক। সকলকে ধন্যবাদ জানিয়ে দলের আগাগ্মীর পথা চলার বার্তা দেন। জানিয়ে দেন নেত্রীর কথা পাথেয় করেই এগোবে মা-মাটি-মানুষের দল। আগামী দিনে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে তৃমমূল।

তৃতীয় ফ্রন্টের বিষয়ে মমতার কথার সুরই শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। দিল্লিতে দলীয় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক অ-বিজেপি দলের নেতারা। তাঁদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, ” দিল্লির কনস্টিটিউশন হলে যাঁরা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই। স্বৈরাচারী শক্তিকে হটিয়ে উজ্জ্বল ভারত গড়ে তুলতে একসঙ্গে হাত ধরে এগোতে হবে আমাদের। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মাথা নত করব না।”

তার সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানান, ” ভারতকে স্বৈরচারী জুড়ির হাত থেকে শিকল থেকে মুক্ত করতেই হবে। শেষ রক্তবিন্দু দিয়ে তাঁদের বিরুদ্ধে লড়বে তৃণমূল। সকলকে ধন্যবাদ জানাই। ভারতকে স্বাধীন করে মুক্তির সূর্য উপহার দেবে ভারতই। অক্ষরে অক্ষরে বাংলা প্রমাণ করেছে যে, বাংলা যা আজ ভাবে, দেশ তা কাল ভাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত