২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক, বাকিদের দেবেন মমতা-বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক, কালই যাবেন সাংসদ ভবনে। আজ বাংলায় তৃণমূলের শহদ দিবস। গত কয়েকদিনের টানা প্রস্তুতি রাজ্য এবং রাজ্যের বাইরে। লোকসভার বাদল অধিবেশন চলার কারণে এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন একাধিক সাংসদ। সেখানেই আজ জায়ান্ট স্ক্রিনে দিল্লি বসে মমতার কথা শুনবেন তাঁরা। এদিকে রাজ্যের ২১ এর অনুষ্ঠান সামলে আজ রাতেই দিল্লি পাড়ি দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

আরও পড়ুনঃ ত্রিপুরাতে ঢোকার আগেই ‘কার্ফু’তে হোঁচট মমতার, অনুমতি মিলল না জায়েন্ট স্ক্রিনের

সূত্রের খবর দিল্লি গিয়েই তিনি বৈঠক করবেন দলের বাকি সাংসদ দের সঙ্গে। অধিবেশন কক্ষে কিভাবে কোণ কোন বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ ওঠাবে তৃণমূল তা ঠিক হয়েছে আগেই। ৬ টপিকের নোটিসও তৈরি করেছে মমতার দল। তবে আগামীকাল দুই কক্ষের সাংসদদের সঙ্গে বৈঠকে বসে ব্লু প্রিন্টের কিছু রদবদল ঘটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক,বাকি সাংসদদের সঙ্গে কালই বসবেন জরুরি বৈঠকে।

২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক, বাকিদের দেবেন মমতা-বার্তা

২১ এর ঝক্কি সামলে রাতেই দিল্লি যাচ্ছেন অভিষেক, বাকিদের দেবেন মমতা-বার্তা। কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর মুদ্দায় যোগ করতে পারেন আরও কিছু বিষয়, বিল, অর্ডিন্যান্স সম্পর্কে কী অবস্থান হবে তৃণমূলের আলোচনা করে বোঝাবেন তাও। দলীয় সূত্রের খবর একই সঙ্গে দিল্লিতে থাকা সাংসদের কাছে পৌঁছে দেবেন দলনেত্রীর বার্তাও। এই মুহুর্তে দিল্লিতে বসেই কিভাবে সর্বভারতীয় স্তরে দলকে নিয়ে যাওয়া যায় তার রোড ম্যাপ যেন তৈরি করেন তাঁরা। তার পরেই ২৬ তারিখে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর