সামনে লোকসভা নির্বাচন। সেই আবহে আজ বঙ্গে ফের প্রধানমন্ত্রী। শনিবার উত্তরবঙ্গে জোড়া কর্মসুচি প্রধানমন্ত্রীর। আজ শিলিগুড়িতে প্রথম রাজনৈতিক সভায় যোগ দিতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে বাংলায় চারবার সভা করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই অভিজিতের নামে তমলুকে শুরু হয়েছে দেওয়াল লিখন।
আরও পড়ুন: সিপিএম-এর প্রস্তাব ছিল, কিন্তু কেন যাননি? বাম দল নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

উত্তরবঙ্গে এসে আজ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপীর দার্জিলিং জেলা নেতৃত্ব। বিমানবন্দরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির উদাহরন।

এই দলের নেতা মন্ত্রীরা টাকা খেয়ে খেয়ে নিজেদের পেট ফুলিয়ে দিয়েছে। এদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জড়িত দুর্নীতির সাথে। সাথে যুক্ত আছেন তার তোলাবাজ ভাইপো। যার কাজই হল টাকা তোলা। এই দল চাকরি দেয় না শুধুমাত্র ভিক্ষা দেয়। তাই আমাদের দরকার অবিলম্বে এই দলের কাজ বন্ধ করে দেওয়া।
উত্তরবঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানালেন তৃণমূলের শেষের সময় এসে গিয়েছে

যাতে করে সাধারন মানুষ নিজেরা বুঝতে পারে কাকে ভোটে জিতিয়ে এরা সরকারে এনেছে। মানুষ এবারে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে মাটির সাথে মিশিয়ে দেবে এবারের লোকসভা ভোটে । এখন শুধুমাত্র সময় এর অপেক্ষা। এদিন বিমানবন্দরে নেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোজা কাওয়াখালির উদ্দেশ্যে রওয়ানা দেন।



