অধীরের মন্তব্য দলের বক্তব্য নয়, ‘হাইকমান্ডের নির্দেশে’ আব্বাসের সাথে বৈঠক মান্নানের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অধীরের মন্তব্য দলের বক্তব্য নয়, পীরজাদা আব্বাস সিদ্ধিকির সাথে বৈঠক করে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন আব্দুল মান্নান! কদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেনা কংগ্রেস। বিপুল জনসমর্থন নিয়ে আসা তৃণমূল সরকারের কান্ডারী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অধীর। এমনকি তিনি সাফ জানিয়েদেন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট করেছিল বামেদের সাথে, আব্বাসের সাথে নয়।

আরও পড়ুনঃ ভুয়ো টিকার পর ভ্যাক্সিনের আড়ালে ‘স্বেচ্ছায়’ কাটমানি, সিন্ডিকেট! বিস্ফোরক অভিযোগ

কিন্তু অধীর চৌধুরীর সেই দাবি উড়িয়ে দিলেন মান্নান। সাফ জানালেন হাইকমান্ডের নির্দেশেই পীরজাদা আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর সাথে জোট করেছিল প্রদেশ কংগ্রেস। এমনকি আব্দুল মান্নান দাবি করেন, কংগ্রেস হাইকমান্ড এখনও আব্বাস সিদ্দিকির সাথে জোট ভাঙতে কোন নির্দেশ দেয়নি। সুতরাং সংযুক্ত মোর্চার জোট অক্ষুন্ন রয়েছে। অধীরের মন্তব্য দলের বক্তব্য নয়, ব্যাক্তিগত।

অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে আব্দুল মান্নান নাম না করে বলেন, ‘আমি প্রদেশ কংগ্রেসের সবথেকে সিনিয়ার লিডার, দেবব্রত বিশ্বাস থাকলেও একটানা দল করার ব্যাপারে সব থেকে সিনিয়ার আমিই। আমি চলি সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী-র নির্দেশে। তাই এখানে কে কি বলছেন তা বলতে পারব না।’

ভোটের আগে জোট বিষয়ে এদিন হাটে হাড়ি ভাঙেন মান্নান। সাফ জানিয়ে দেন, অধীর চৌধুরী আগে এসেছিলেন ফুরফুরা শরিফে। আব্বাসের সাথে বৈঠক করতে। তিনি নন। তিনি এসেছিলেন দিল্লী থেকে নির্দেশ আসার পর। আর এখন পর্যন্ত নতুন কোন নির্দেশ আসেনি জোট ভেঙে যাওয়ার। তাই বাম-কংগ্রেস-আইএসএফ জোট আছে।

ফুরফুরা শরিফে আচমকা আগমন প্রসঙ্গে মোর্চার একমাত্র বিধায়ক তথা আব্বাসের ভাই নৌসাদের কথা তোলেন মান্নান সাহেব। তিনি বলে আমাদের হুগলীর ছেলে নৌসাদ। মোর্চার একমাত্র বিধায়ক। কিন্তু সন্ত্রাসের কারণে নিজের বিধানসভা এলাকায় ঢুকতে পারছেন না। তাই পাশে দাঁড়াতে এসেছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন