বাম-কংগ্রেস জোটে শরিক আব্বাসের দল, সনিয়াকে চিঠি মান্নানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বার্তা দিয়েছিলেন আগেই। এবার সখ্যতা বাড়িয়ে বাংলায় বাম-কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে আব্বাস সিদ্দিকির দল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’। আর তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এমনকি তা নিয়েই সভানেত্রী সনিয়া গান্ধিকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

আরও পড়ুনঃ ২৯৪ এ ২৫০, তৃণমূলের ‘প্রত্যাবর্তনে’ আত্মবিশ্বাসী অভিষেক

তিনি চিঠিতে লিখেছেন, “আপনি অনুমতি দিলেই জোট নিয়ে কথাবার্তা এগোব।” নতুন দল তৈরির পর রাজ্যে বিজেপির অগ্রাসন ঠেকাতে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সিদ্দিকী। তবে শাসকদলের সারা না মিললেও বাম-কংগ্রেসের তরফে ইতিবাচক সাই ছিল আগে থেকেই। সূত্রে খবর, এবিষয়ে কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয় আবদুল মান্নানকে আর বামেদের তরফে মহম্মদ সেলিমকে।

মূলত, বিরোধী দলনেতাই ভাইজানের সঙ্গে কথাবার্তা চালান। ফলে জোট বাঁধতে রাজি হন, ভাইজান। তবে তাঁর দাবিতেই চিন্তায় ফেলেছে আলিমুদ্দিন ও বিধানভবনের ভোট ম্যানেজারদের। কমপক্ষে ৫০টি আসন দাবি করেছে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’। রবিবারই রাজ্যে আছেন দলের শীর্ষ নেতৃত্বেরা। আর তার আগেই জোট নিয়ে রফা সেরে নিতে চাইছে বাম-কংগ্রেস। আর সেইদিনই আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসতে চায় জোট শিবিরেরা। গত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট সম্পূর্ণটাই চলে যায় তৃণমূলে। আব্বাস সিদ্দিকি দলে যোগ দেওয়া নিয়ে বিবেচনা করেই এই সিদ্ধান্ত জানবে বলে জানিয়েছে বাম-কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন