নজরবন্দি ব্যুরো: এর আগে চাঁদের মাটিতে যারা পা রেখেছেন তাঁরা সকলেই পুরুষ। প্রথমবার চাঁদের দেশে পাড়ি দিতে চলেছেন এক নারী। দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, নাসা। সফলতা পেলে নিঃসন্দেহে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম। এখন অনেকেই জানতে চাইছেন কে এই মহাকাশচারিণী? আসুন জেনে নেওয়া যাক!
এই মহাকাশচারিণীর নাম ক্রিস্টিনা হামোক কচ। ২০২৪ মাসের নভেম্বরে তিনি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবেন। তাঁর সঙ্গে অভিযানে সামিল হবেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান। এই তিনজন যদিও পুরুষ। ক্রিস্টিনা মূলত বিশেষজ্ঞ হিসেবে থাকবেন তাঁদের সঙ্গে। ১০ দিন ধরে তাঁরা থাকবেন চাঁদের দেশে। এক্ষত্রে নাসা যে মহাকাশযানটি পাঠাবে তার নাম, ‘আটেমিস-২’।

১৯৭৯ সালের ২৯ শে জানুয়ারি আমেরিকার মিশিগানের গ্র্যান্ড র্যাপিডাসে জন্ম ক্রিস্টিনা কচের। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, একদিন মহাকাশচারী হবেন। আর হয়েছেনও তাই। নাসা এবার ক্রিস্টিনাকেই চাঁদে পাঠাবার সিদ্ধান্ত নিল। পড়াশোনাতেও দুর্ধর্ষ ছিলেন ক্রিস্টিনা। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। ২০১৩ সালে চাকরি পান নাসায়। তার আগে অবশ্য ১০ বছরেরও বেশি সময় কাজ করেছেন নাসার অ্যাকাডেমিতে।
Meet the first member of our #Artemis II Moon crew: mission specialist @Astro_Christina!
Christina Koch visited the @Space_Station in 2019, where she took part in the first all-woman spacewalk. She began her career as an electrical engineer at @NASAGoddard. pic.twitter.com/mi82SayXUm
— NASA (@NASA) April 3, 2023

চাঁদে হয়তো প্রথমবার যাবেন ক্রিস্টিনা। কিন্তু মহাকাশ সফর তাঁর নতুন নয়। ২০১৯ সালে প্রথম মহাকাশে যান তিনি। মোট ছ’টি স্পেসওয়াকের অভিজ্ঞতা তো রয়েছেই। পাশাপাশি, মহাকশে মোট ৩২৮ দিন কাটিয়েছেন কচ। তাঁর স্পেসওয়াকের মোট সময়সীমা ৪২ ঘন্টা ১৫ মিনিট। এবার চাঁদে যাওয়া নিয়ে উত্তেজিত ক্রিস্টিনা। তাঁর কথায়, ‘‘খুবই সম্মানিত বোধ করছি। যখনই অভিযানের কথা ভাবছি, দারুণ লাগছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রকেটে চড়ে যাচ্ছি আমরা। চাঁদে পাড়ি দেব।’’
প্রথমবার চাঁদের দেশে যেতে চলেছেন এক নারী! কে এই মহাকাশচারিণী?




