Cheapest fast food: মাত্র দশ টাকায় একটি আস্ত এগরোল! কোথায় সেই রেস্তোরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফাস্ট ফুড খেতে কে না ভালবাসে। তাই বর্তমান যুগে ফাস্ট ফুডের এত চাহিদা বেড়েছে যে পাল্লা দিয়ে রেস্তরার মত সমান তালে দাম বেড়ে চলছে সমস্ত ফাস্ট ফুডের। কিন্তু বর্তমান সময়ে মাত্র ১০ টাকাতেই আপনি পেয়ে যেতে পারেন আস্ত একটা এগ রোল। এমনই এক দোকানের খোঁজ পাওয়া গেল।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে মণিপুরের পুলিশ, ডিজিপিকে হাজিরার নির্দেশ

দোকানটি রয়েছে কোচবিহারের। সেখানের একটি দোকানেই মাত্র ১০ টাকা মুল্যেই পাওয়া যাচ্ছে রোল। এলাকাটি হচ্ছে কোচবিহার মরাপোড়া চৌপথী সংলগ্ন। সেখানেই একটু ভেতরের দিকে রয়েছে একটি ফাস্ট ফুডের দোকানে। সেই দোকানেই তারা বানাচ্ছে এই বিশাল আকারের বিশেষ দামের এগরোল।

egg roll 1

এই বিশেষ দামের জন্য খুব কম সময়ে এই রোল জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু কোচবিহার নয় বহু জেলার মানুষেরাই বহু দূরদুরান্ত থেকে এই রোল খেতে এখানে ভিড় জমাচ্ছেন। যা খাওয়ার জন্য রীতিমত বেশ লম্বা লাইনও দেখা যায় সেখানে।

মাত্র দশ টাকায় একটি আস্ত এগরোল! কোথায় পাবেন?

imagesসেই দোকানদারের কথায় ‘তবে ইতিমধ্যেই আমাদের দোকানের ১০ টাকা মূল্যের এগরোল এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যা বলার ভাষা নেই। প্রতিদিন মোট তিন পেটি ডিমের মানে মোট ৬৩০ টি ডিমের এগরোল তৈরি করে বিক্রি করছি আমরা। দোকানের মধ্যে সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ছে। কোচবিহারের পাশাপশি বাইরের মানুষেরাও ভিড় করছেন এই এগরোল খেতে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর