Condom Prices: নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের অনেক দেশেই কন্ডোমের যোগান বিনামূল্যে দিয়ে থাকে প্রশাসন। জনসংখ্যা বৃদ্ধি রোধ, যৌন সংক্রামিত রোগ আটকানোর প্রধান উপায় কন্ডোম। বেশিরভাগ দেশেই সস্তায় বা বিনামূল্যে এটি মেলে। ভিন্ন ধরনের আইন কানুন ভিন দেশে ভিন্ন ভিন্ন। তবে সাম্প্রতিক কালে এমন এক সমীক্ষা প্রকাশ্যে এসেছে যা দেখে চোখ এক্কেবারে উঠেছে কপালে।

আরও পড়ুনঃ যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু।

- Advertisement -

স্মার্ট টিভি ও সোনার দামকেও ছাড়িয়ে গেছে কন্ডোমের দাম। ঘটনাটি ঘটেছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায়। যা শুনলে শুধু চমকাতেই হবেনা, বনবন করে ঘুরবে মাথাও। সেদেশে ৩৬ প্যাক কন্ডোমের দাম ৬০,০০০ টাকা। এ টাকায় অনায়াসে একজন স্মার্ট টিভি, দামি ফ্রিজ কিংবা ছোট কোনো সোনার দুল কিনতে পারবেন। তবে বিভিন্ন ধরনের বেশ কিছু নামী ও দামি সংস্থার কন্ডোম আছে যে সকলের দাম ছুঁয়েছে আকাশ।

নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

এই খবরটি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই দেশেই এক প্যাকেট কন্ডোমের দাম ৬০ হাজার টাকারও বেশি। কিন্তু কেন? ভেনিজুয়েলায় গর্ভপাত একদমই বেআইনি কোনও ভাবে যদি প্রমাণিত হয় গর্ভপাত বা গর্ভপাত সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকে সেই সংশ্লিষ্ট ব্যাক্তিকে শাস্তির মুখে পড়তে হবে।

নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

২০১৫-এর বিশ্ব জনসংখ্যা পরিগণনা সূত্রে জানতে পারা গিয়েছে ভেনিজুয়েলাতে বিপুল সংখ্যক মেয়েরা কৈশোরেই সন্তান সম্ভবা হয়ে ওঠেন। তবে ভেনিজুয়েলা লাতিন আমেরিকার অন্যতম উন্নত একটি দেশ। শুধু অল্প বয়সে গর্ভধারণই নয়, এ দেশে এইচআইভির সংক্রমণ ও যৌন রোগের সংক্রমণও হুহু করে বাড়ছে। ফলে সরকারের পক্ষ থেকে ‘সেফ সেক্স’-এর বার্তা দেওয়া হচ্ছে।

- Advertisement -
নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা, তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

কনডমের দাম বেড়ে যাওয়ায় ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে সংকট। অনেকেই কালোবাজারে বেশি দাম দিয়ে কনডম কিনছেন। যদিও বাজারে গর্ভনিরোধক ওষুধ রয়েছে, তা সত্ত্বেও ওষুধের চেয়ে কন্ডোমকেই অনেকে নিরাপদ মনে করেন। যার জেরে ভেনিজুয়েলায় হুহু কর বেড়ে গিয়েছে কন্ডোমের দাম, যা সাধারণের আয়ত্তের বাইরে যাচ্ছে।

নামী টিভির থেকেও দামি কন্ডোম, এক প্যাকেটের দাম ৬০ হাজার টাকা

Sexual Health Tips & Advice | Benefits of Condom Types | K-Y

সাম্প্রতিক রিপোর্ট বলছে, পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে ভেনিজুয়েলার মানুষ আয়ের অর্ধেক টাকা খরচ করে ফেলেন কন্ডোম কিনতেই। তবে এখনও পর্যন্ত সঠিক কারণ জানতে পারা যায়নি ভেনিজুয়েলায় এক প্যাকেট কন্ডোমের দাম ৬০,০০০ টাকা কেন? তবেই এই খবর সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে নিমেষেই ভাইরাল হয়েছে, তা চোখ রাখলেই বুঝতে পারা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর