যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন মালয়লম অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। চলছে প্রমাণ সংগ্রহের কাজ। ২৭ জুন বিজয় বাবুকে এর্নাকুলাম দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

আরও পড়ুনঃ কেকে-র টিম কে লাগাতার হুমকি! পাশে দাঁড়িয়ে প্রতিবাদ গায়কের মেয়ে তামারার

এদিন জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া পান তিনি। এদিন হাই কোর্টের তরফে জানানো হয় অভিনেতাকে কেরালা পুলিশ গ্রেফতার করতে চাইলে তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। কয়েক মাস আগেই বিজয় বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী।

15 17

কোঝিকোড়ের বাসিন্দা এক মহিলা বিজয় বাবুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে মামলাও রুজু করেছিল পুলিশ। থানায় ওই মহিলা জানিয়েছিলেন, ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে তাঁকে যৌন হেনস্থা করেছেন বিজয় বাবু।

16 17

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু।

17 15

গত ২২ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। জানান, নিজের আগামী ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে দেখা করতে চান বিজয়। কোচিতে নিজের ফ্ল্যাটে ওই মহিলাকে ডাকেন বিজয়। সেখানেই একাধিকবার যৌন নিগ্রহ করেছেন অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন