Dengue: ডেঙ্গুর আসন্ন বিপদ থেকে সতর্ক হতে তৈরি হল কিট, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত কয়েকমাস ধরে ডেঙ্গুর (Dengue) জেরে নাজেহাল রাজ্যবাসী। পাল্লা দিয়ে বাড়ছিল আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে গত কয়েকদিনে কিছুটা স্বস্তি মিলেছে। ডেঙ্গু রুগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে ডেঙ্গুকে এখনই দুর্বল ভাবার কোন কারণ নেই। ডেঙ্গুর এখনও প্রাণঘাত করার ক্ষমতা রয়েছে। তাই ডেঙ্গুর আসন্ন বিপদ থেকে সতর্ক হতে তৈরি হল কিট।

dengue 3

আরও পড়ুনঃ ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

ডেঙ্গি আক্রান্ত হলে রুগীদের প্লেট লেট অনবরত কমতে শুরু করে। কিন্তু এই পরিবর্তন যখন ধরা পরে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ফলে রুগীকে বাঁচানো সম্ভব হয়না। এবার যেই নতুন কিট (Dengue Kit) তৈরি হল তার মাধ্যমে রোগীর শরীরে প্লেট লেট কমবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা সেই সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়া যাবে।

dengue 2

এমনকি এই কিটটি আন্তর্জাতিক বাজারে স্বীকৃতিও পেয়েছে। তবে কিটটি বাজারে এখনও আসেনি। গবেষক এবং চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখনও চালিয়ে যাচ্ছেন। এই কিটটি বাজারে আনার গুরুত্ব কতটা তা তারা বিচার করবে। এরপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ডেঙ্গুর আসন্ন বিপদ থেকে সতর্ক হতে তৈরি হল কিট, বাজারে কবে আসবে? 

dengue 6

কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata medical college) যে চিকিৎসকরা (Doctor) এই কিটটি আবিষ্কার করেছেন তাদের মতে, আমরা সাধারণত এনএস-১ পরীক্ষার মাধ্যমে বুজতে পারি কেউ ডেঙ্গু আক্রান্ত কিনা। ডেঙ্গুর আক্রান্ত রোগীর গতিপ্রকৃতি বোঝার জন্য এই কিটটি আরও সাহায্য করবে। এই কিটের মাধ্যমে ডেংগু পজিটিভ আসার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এই কিটের মাধ্যমে শরীরের অবস্থার টের পাওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর