নজরবন্দি ব্যুরোঃ শুনে মনে হতে পারে গল্প কথা। মনে হতে পারে, এ এক কোনও কল্প বিজ্ঞানের গল্প! কিন্তু তা নয়, এ এক সত্যি কথা। গবেষকরা আবিস্কার করেছেন এমন এক ওষুধ যা প্রয়োগ বেড়ে যাবে মানুষের আয়ু।
আরও পড়ুনঃ সরকারের আশায় জল ঢাললো সুরা প্রেমীরা, রাজ্যে মদ বিক্রি তলানিতে!https://najarbandi.in/wine-sales-at-the-bottom-of-the-state/


USC Dornsife College of Letters, Arts and Sciences-এর একদল গবেষক গত ১০ জুলাই একটি গবেষণা পত্র প্রকাশ করেছেন Journal of Gerontology: Biological Sciences-এ। সেখানেই তাঁরা দেখিয়েছেন mifepristone নামে একটি ওষুধ আয়ু এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাঁরা দুটি ভিন্ন প্রাণীর ওপর এই ওষুধ পরীক্ষা করেও দেখেছেন। গবেষকরা বলছেন, মিফপ্রিস্টন নামের ওষুধ মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে।
অনঅভিপ্রেত গর্ভধারণ রোধে আরইউ৪৮৬ প্রয়োগ করা হয়। কখনও ক্যানসার নিরাময়ের কাজেও এই ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ মহিলা ড্রসফিলা মাছির শরীরে একাধিক ইতিবাচক ফল দেখিয়েছে। আর কয়েকটি পরীক্ষা বলছে, এই ওষুধ প্রাণীদের শরীরেও ব্যাপক কার্যকরী হতে পারে।গবেষকর দলের পক্ষ থেকে অধ্যাপক জন টাওয়ার জানিয়েছেন, মহিলা ড্রসফিলা মাছির দেহে এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে , তাদের জন্মদানের ক্ষমতা কমে যাচ্ছে, অথচ বাঁচবার সময়সীমা বেড়ে যাচ্ছে।
বহু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে, এটি তো মানুষের শরীরে জন্মদানের ক্ষমতা রোধ করার কাজে ব্যবহার করা হয়ই। এর পাশাপাশি, এটি মানু্ষের শরীরেও হয়ত আয়ু বৃদ্ধি করতে পারে। যদিও, গবেষকরা এখনও মাছির শরীরের নানারকম পরিবর্তন খতিয়ে দেখতে চাইছেন।









