মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Supreme Court: একই সঙ্গে আবেদন, এই মামলাকে রাজ্যের বাইরে সরিয়ে সিবিআই বা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের দায়িত্বভার দেওয়া হোক। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মেইতেই-কুকি জনসম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে দীর্ঘদিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। আর এবার সেই মণিপুরের কায়দায় বাংলার সন্দেশখালির (Sandeshkhali Issue) ঘটনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হল একটি জনস্বার্থ মামলা। একই সঙ্গে আবেদন, এই মামলাকে রাজ্যের বাইরে সরিয়ে সিবিআই বা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের দায়িত্বভার দেওয়া হোক।

আরও পড়ুন: সুকান্তকে দেখতে হাসপাতালে মিঠুন, এখন কেমন আছেন বিজেপি রাজ্য সভাপতি?

সুপ্রিম কোর্ট (Supreme Court) সূত্রে খবর, এই জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব। তাঁর দাবি, সন্দেশখালি ঘটনার (Sandeshkhali Issue) নিরপেক্ষ তদন্ত যদি করতে হয় তাহলে এই মামলাকে বাংলা থেকে সরাতে হবে। পাশাপাশি তিনি আর্জি জানিয়েছেন, মণিপুরের ঘটনায় যেমন তিন জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল সেইরকমই করা হোক সন্দেশখালির ক্ষেত্রেও।

মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এছাড়াও তিনি অভিযোগ তুলেছেন, রাজ্য পুলিশের বিরুদ্ধে। তাঁর মতে, পুলিশের হাতে তদন্তের দায়িত্ব থাকলে তা নিরপেক্ষ হওয়া অসম্ভব। তাই সিবিআই বা সিট গঠন করে তাঁদের তদন্তভার দেওয়া দরকার। সন্দেশখালির মহিলারা যৌন হেনস্থার যে অভিযোগ তুলেছেন সেই পরিপ্রেক্ষিতে অলোক শ্রীবাস্তব শীর্ষ আদালতে (Supreme Court) মহিলাদের ক্ষতিপূরণ দেওয়া ও এলাকায় সুরক্ষা বজায় রাখতে আধাসামরিক বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন।

মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরে উত্তপ্ত উত্তর ২৪ পরগণার সন্দেশখালি (Sandeshkhali Issue)। তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা। মাঝে দ্বীপাঞ্চলে জারি করা হয় ১৪৪ ধারা। এখন তা তুলে নেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশে। অন্যদিকে, উত্তম সর্দারকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অধরাই হয়েছেন শাহজাহান শেখ ও শিবু হাজরা।

মণিপুর কায়দায় তদন্ত হোক সন্দেশখালির, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত