SCO সামিটে আফগানিস্তান প্রসঙ্গ তুলে উগ্রপন্থার বিরুদ্ধে সরব মোদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সামিট(SCO) আয়োজিত হচ্ছে তাজিকিস্তানের দশানবেতে। সেখানে অংশগ্রহণ করছে ভারত, পাকিস্তান, চিন সহ একাধিক দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে ভারত দুই তরফা ভার্চুয়ালি ও উপস্থিত থেকে প্রতিনিধিত্ব করছে। তাজিকিস্তানে এই বৈঠকে অংশ নিতে পৌঁছে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুনঃ মোদির বিকল্প হতে পারেননি রাহুল! মমতাকেই মুখ করে প্রচার শুরু তৃণমূলের

অন্যদিকে, ভার্চুয়াল মিটে যোগ দিয়েছেন গিয়েছেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। অনুষ্ঠানের প্লেনারি সেশনে এদিন বক্তব্য রাখেন মোদী। সেখানে তিনি আফগানিস্থা প্রসঙ্গ তুলে বলেন, “আফগানিস্তানে (Afghanistan) কী হচ্ছে, তা আমরা সকলেই দেখতে পারছি। একসময় আফগানিস্তানেও শান্তি, সম্মৃদ্ধি ছিল।

SCO সামিটে আফগানিস্তান প্রসঙ্গ তুলে উগ্রপন্থার বিরুদ্ধে সরব মোদী

সেই ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সাংহাই কর্পোরেশনের সদস্য হিসাবে আমাদের সকলের দায়িত্ব উগ্রপন্থা ও মৌলবাদি শক্তির উত্থান যাতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা।

SCO সামিটে আফগানিস্তান প্রসঙ্গ তুলে উগ্রপন্থার বিরুদ্ধে সরব মোদী

আমরা ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখতে পাব মধ্য এশিয়া বরাবরই প্রগতিশীল সংস্কৃতি এবং মূল্যবোধের পীঠস্থান হিসাবে পরিচিত হয়েছে। সেই ঐতিহ্যকে মাথায় রেখেই সাংহাই কর্পোরেশনের (Shanghai Corporation) সদস্যদের উচিত উগ্রপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়া। ভারত সহ সবকটি সদস্যদেশেই ইসলামের সঙ্গে মধ্যপন্থী, সহনশীল প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।”

SCO সামিটে আফগানিস্তান প্রসঙ্গ তুলে উগ্রপন্থার বিরুদ্ধে সরব মোদী
SCO সামিটে আফগানিস্তান প্রসঙ্গ তুলে উগ্রপন্থার বিরুদ্ধে সরব মোদী 
ফাইল চিত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন