দেশে ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণ, চিন্তা সেই কেরল’কে নিয়েই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে ২৪ ঘন্টায় কমেছে করোনা সংক্রমণ, স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে  ৩১ হাজার ২২২ জনের শরীরে। যা গত কালের থেকে বেশ কিছুটা কম।

আরও পড়ুনঃ আরও ২৫ জন বিজেপি বিধায়ক যোগ দিতে চান তৃণমূলে, অপেক্ষা সবুজ সংকেতের!

২৪ ঘণ্টার সংক্রমণ যোগ করলে এখনো পর্যন্ত ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায়  ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। দেশে ২৪ ঘন্টায় করনা কবলে প্রাণ হারিয়েছেন ২৯০ জন মানুষ। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতে করোনার বলি হয়েছে মোট ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন।

এই মূহুর্তে ভারতে করোনার জন্য চিকিৎসাধীন রয়েছেন মোট ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন। দেশে গত ২৪ ঘণতায় করোনা মুক্তি ঘটেছে ৪২ হাজার ৯৪২ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন মানুষ।

দেশে ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণ, নিয়ন্ত্রণে আসছে পরিস্থিতি। 

দেশ জুড়ে জারি রয়েছে টিকাকরণ প্রক্রিয়া। রেকর্ড সংখ্যা টিকা দেওয়া হয়েছে গতকাল। গতকালই টিকা পেয়েছেন ১ কোটি ১৩ লক্ষের বেশি মানুষ। এখনো পর্যন্ত ভারতে সাড়ে ৬৯ কোটি ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি দিনে দিনে নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে কেরল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন