নজরবন্দি ব্যুরো: গত এপ্রিল মাস থেকেই ফের শক্তিশালী হয়ে ওঠে মারন করোনা ভাইরাস। তারজন্য ফের ও লকডাউনের পথে হাঁটতে হয়েছিল রাজ্য সরকার কে। তাই সরকারি নির্দেশ মেনেই বন্ধ রাখা হয়েছিল শহরের সমস্ত দর্শনীয় স্থান গুলি। যা থেকে বাদ যায়নি শিবপুরের এই বোটানিক্যাল গার্ডেন। তবে আগামী মাসের শুরু থেকে হয়ত ফের খুলে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের দরজা।
আরও পড়ুনঃঅবশেষে দেখা মিলল রুপোলি শস্যের, আঁশ মিটবে বাঙালির ?
করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমনের কথা মাথায় রেখেই গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই বন্ধ থেকে বন্ধ ছিল বোটানিক্যাল গার্ডেন। তবে করোনা সংক্রমনের নিরিখে বর্তমানে যথেষ্ট ভালো যায়গায় রয়েছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলা। তাই নিরাপত্তা বিধি মেনে ফের এই গার্ডেন খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে কতৃপক্ষের তরফ থেকে।

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যুগ্ম অধিকর্তা কনাদ দাসের মতে, আগামী ১লা সেপ্টেম্বর থেকেই ভ্রমণকারী এবং পর্যটকরা এই গার্ডেনে প্রবেশ করতে পারবেন। তবে আগের মতই করোনা সচেতনতামূলক নিয়মাবলী বজায় রাখতে হবে সকলে কে।যারফলে কিছুটা হলেও খুশির আমেজ ভ্রমনকারীদের মধ্যে।
সেপ্টেম্বরের শুরুতেই খুলতে চলেছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন
বলাবাহুল্য এই গার্ডেনে থাকা প্রায় ১৪৫০ প্রজাতির উদ্ভিদের চাক্ষুষ করতে প্রায়সই ভিড় জমান বহু পর্যটক। কিন্তু করোনার কথা মাথায় রেখে দীর্ঘদিন ই বন্ধ রাখা হয়েছিল এই গার্ডেন টিকে। তাই আবারও এই উদ্যান খোলায় সবুজের সমারোহ দেখতে মুখিয়ে ভ্রমনপ্রেমীরা ।




