নজরবন্দি ব্যুরোঃ ফের BJP-র জয়-জয়কার মুকুল রায়ের গলায়। বিজেপির টিকিটে দাঁড়ালে বিপুল ভোটে জিতবেন কৃষ্ণনগরে, আজ বিধানসভায় দাঁড়িয়ে এই দাবি করলেন কিছুদিন আগেই তৃনমূলে যোগ দেওয়া নেতা মুকুল রায়। ২ মে বিজেপি-র টিকিটে জিতে ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল। তারপরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা এখনও বিচারাধীন।
আরো পড়ুনঃ বাংলার বাম আর ত্রিপুরার বাম পৃথক, প্রশংসা করেও জোটের পথ বন্ধের বার্তা ব্রাত্যর
তারই মাঝে কিছুদিন আগে বিতর্কিত, বলা ভাল অসংলগ্ন মন্তব্য করেন মুকুল রায়। গত সপ্তাহে নিজের বিধানসভা কেন্দ্রে বসে মুকুল রায় বলে যান, ‘কৃষ্ণনগরে উপনির্বাচন হলে তৃণমূল পর্যূদস্ত হবে। বিজেপি স্বমহিমায় ফিরে আসবে।’ এর পর ছেলে শুভ্রাংশু বাবার অসুস্থতার কথা বলে পরিস্থিতি সামাল দিতে চাইলেও খোদ মুকুল রায় উড়িয়ে দেন ছেলের বক্তব্য। জানিয়ে দেন তিনি ভালই আছেন।
এদিকে আজ ফের BJP-র জয়-জয়কার শোনা গেল মুকুল রায়ের গলায়। এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটির দ্বিতীয় দিনের বৈঠক ছিল। বৈঠক শুরু হওয়ার ৩৬ মিনিট পর সেখানে পৌঁছান তিনি। ১.৩০ নাগাদ তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান। যাওয়ার সময়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কৃষ্ণনগর থেকে আবার ভোটে দাঁড়ালে জিতবেন? আত্মবিশ্বাসের সঙ্গে মুকুল জানিয়ে দেন, “আবারও বিপুল ভোটে জিতব। তবে বিজেপির টিকিটে দাঁড়াতে হবে। তৃণমূলের হয়ে দাঁড়ালে কী হবে, সেটা মানুষ ঠিক করবে।”
ফের BJP-র জয়-জয়কার মুকুলের গলায়!

উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েনের মাঝে মুকুল রায় কে নিয়ে তরৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। কারন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় কেন পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন? তাঁর উত্তর দিয়েছিলেন কুনাল। বলেছিলেন, ‘এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন। মুকুল রায় বিজেপির টিকিটে জিতেছেন। পাকা দেখা আর বিয়ের মধ্যে ফারাক আছে। আমরা মুকুল রায়ের হাতে পতাকা দিইনি।’



