শুধুমাত্র শিশুদের জন্যে অত্যাধুনিক হাসপাতাল। সুখবর হাওড়াবাসীর জন্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুধুমাত্র শিশুদের জন্যে অত্যাধুনিক হাসপাতাল। করোনা আবহেও সুখবর হাওড়াবাসীর জন্যে। হাওড়াতে তৈরি হতে চলেছে সম্পূর্ণ শিশুদের জন্যে একটি অত্যাধুনিক হাসপাতাল। শুধুমাত্র শিশুদের এই হাসপাতালটিতে থাকবে ২৫ টি শয্যা। আজ সেই হাসপাতালের শিলান্যাস হল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য সহ সমাজের একাধিক বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

আরও পড়ুনঃ চূড়ান্ত ট্রায়ালে চরম বিপত্তি রাশিয়ান টিকার! অসুস্থ ১৪ শতাংশ সেচ্ছাসেবক।

আজ হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য প্রদীপ জ্বেলে হাসপাতালের নির্মাণকাজের সূচনা করেন। সমবায় মন্ত্রী অরূপ রায় প্রদীপ প্রজ্বলনের পর বলেন বলেন, খুব তাড়াতাড়ি শিশুদের জন্য এই হাসপাতাল তৈরি হয়ে যাবে। তাঁর কথায় এই হাসপাতাল তৈরি হয়ে গেলে জেলার শিশুদের অন্য কোথাও যেতে হবে না। এখানেই থাকবে যাবতীয় ব্যাবস্থা।

এই শিশু হাসপাতাল তৈরির পেছনে ভূমিকা নিয়েছে রেডক্রস সোসাইটির। হাওড়া জেলা রেডক্রস শাখার সম্পাদক ডাক্তার সুজয় চক্রবর্তী বলেন, ২০২১ সালের শুরুতেই এই হাসপাতাল নির্মানের কাজ সম্পুর্ণ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। তিনি জানান এই হাসপাতালে শিশুদের জন্যে থাকবে যাবতীয় চিকিতসার বন্দোবস্ত। রাজ্য স্বাস্থ্য দফতরের সহযোগীতা নেওয়া হবে যাতে এটিকে আরও ভাল ভাবে পরিষেবা প্রদানে স্বয়ং সম্পূর্ণ করে তোলা যায়।

জানাগিয়েছে শিশুদের এই হাসপাতাল তৈরিতে রাজ্যের সমবায় দফতরের তরফে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে মাত্র ৭০ টাকাতেই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সাধাতন চিকিৎসার পাশাপাশি এখানে থাকছে সার্জাতি বিভাগও। হাওড়া এবং কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞরা বসবেন এই শিশু হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন