যেতে যেতেও যাওয়া হল না বাবুলের! কি সিদ্ধান্ত নিলেন বিজেপি সাংসদ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যেতে যেতেও যাওয়া হল না বাবুলের! কারণ আজ রাত ৮ নাগাদ বাবুল নিজেই গাড়ি চালিয়ে নড্ডার বাড়িতে পৌঁছন। বিজেপি সূত্রের খবর, বাবুলের মান ভাঙাতেই হয় বৈঠক। শনিবার বাবুল প্রথমে রাজনীতি ছাড়ছেন ঘোষণা করে জানিয়েছিলেন অন্য কোনও দলেই তিনি যোগ দিচ্ছেন না।

আরও পড়ুনঃ এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে ফরওয়ার্ড ব্লক! যা এর আগে কোন রাজনৈতিক দল নিতে পারেনি

এর পরে তিনি কেন সাংসদ পদ ছাড়ছেন না তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সংবাদমাধ্যমের কাছে জানতে চান, ”উনি কি ইস্তফা দিয়েছেন, খোঁজ নিন।” এর পরে পরেই বাবুল নিজের ফেসবুক পোস্ট এডিট করে জানান, তিনি খুব তাড়াতাড়ি ইস্তফা দেবেন। মন্ত্রী ও সাংসদ হিসেবে পাওয়া দিল্লির বাড়িও ছেড়ে দেবেন।

রাত ৮ নাগাদ বাবুল নিজেই গাড়ি চালিয়ে নড্ডার বাড়িতে পৌঁছন
রাত ৮ নাগাদ বাবুল নিজেই গাড়ি চালিয়ে নড্ডার বাড়িতে পৌঁছন

এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বাবুল সিদ্ধান্ত নিইয়ে বললেন, ”রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসিনি। তবে এখনই ইস্তফা দিচ্ছি না। বিকল্প আয় না থাকায় বাবুল সাংসদ হিসেবে তাঁর বেতন এবং ভাতা নেবেন বলেও জানিয়েছেন। অপর দিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বাবুল বিজেপি ছাড়লে, রাজ্যে গেরুয়া বাহিনীর জন্য তা খুবই অস্বস্তির কারণ হতে পারে।

যেতে যেতেও যাওয়া হল না বাবুলের

তা ছাড়া সে ক্ষেত্রে আসানসোল আসনে লোকসভার উপনির্বাচন অনিবার্য হয়ে উঠবে। যা বিজেপির জন্য আরও চিন্তার। কারণ, বিধানসভা ভোটে আসানসোলের ৭ টি আসনের মধ্যে ৫ টিতেই হেরেছিল বিজেপি। অর্থাত্‍ উপ নির্বাচন হলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পদ্মকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন