গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল, দু’দশকের বঞ্চনার অবসান হবে মমতার তৃতীয় দফায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। আজ বিজিটিএ (বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোশিয়েসন) এর পক্ষ থেকে একদল শিক্ষক প্রতিনিধি বিধানসভায় হাজির হন। তাঁরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎ করে গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল সংক্রান্ত যাবতীয় তথ্য এবং তার পরিপ্রেক্ষিতে ন্যায্য টিজিটি স্কেল এর দাবীপত্র তুলে দেন। সংগঠন এর রাজ্য সহ সম্পাদক, প্রতাপ মন্ডলএই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট, হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর। 

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল সংক্রান্ত বিষয়টি নিয়ে! শিক্ষকদের দাবি, দীর্ঘ সময়ের আলোচনা ও পর্যালোচনার পরে বিমান বাবু বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটে ভোটের ফলাফলেই প্রমাণ যে এ রাজ্যের সিংহভাগ সরকারি কর্মচারী নিজেদের নানাবিধ অভাব অভিযোগ থাকা সত্বেও স্থায়ী সরকারকেই পছন্দ করে নিয়েছে।

এমতাবস্থায় রাজ্যের গ্র‍্যাজুয়েট শিক্ষকরাও তার অন্যথা হয়নি সেকথা বলার অপেক্ষা রাখেনা। তাই আমরা সকলেই আশাবাদী রাজ্য সরকার দীর্ঘ দু দশকের বঞ্চনা নিরসনে আশাব্যঞ্জক ভূমিকা গ্রহন করবেনই। বিজিটিএ রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল এই প্রসঙ্গে বলেন, “আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কাছে এই বিষয়টি যাতে সরাসরি উপস্থিত হয়ে তুলে ধরতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই এঁদের সঙ্গে দেখা করে আমাদের বিষয়টি তুলে ধরে সমাধানের রাস্তা বের করতে পারবো।”

গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল, দু’দশকের বঞ্চনার অবসান হবে মমতার তৃতীয় দফায়?

গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল, দু'দশকের বঞ্চনার অবসান হবে মমতার তৃতীয় দফায়?
গ্র‍্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল, দু’দশকের বঞ্চনার অবসান হবে মমতার তৃতীয় দফায়?

রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দোপাধ্যায়কে সংগঠন এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, “সরকারি দলের ব্যাপ্তি এ রাজ্য ছাড়িয়ে আজ ত্রিপুরা অভিমুখী। যে ত্রিপুরায়ও সম্প্রতি শিক্ষক সমস্যা এক চরম আকারে। আমরা আশবাদি, মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার শিক্ষক সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা গ্রহণ করার আগেই করার আগেই আমাদের রাজ্যের গ্র‍্যাজুয়েট শিক্ষকদের বহুদিনের বঞ্চনা নিরসন করে বাম জমানার অভিশাপ মোচনের মাধ্যমে এক অনন্য নজীর সৃষ্টি করবেন ও ইতিহাস রচনা করবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন