উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট, হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর, অগুনতি অভিযোগের জেরে নজিরবিহীন অবস্থায় পড়েছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট তৈরী হয়েছে এবার। ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় কাট-অফ স্কোরের উপরে নম্বর থাকা সত্ত্বেও বহু প্রার্থীর তালিকায় নাম নেই বলে অভিযোগ উঠেছিল। সেই কারণে তাদের অনলাইন ভেরিফিকেশন ডকুমেন্টস আপলোড রিজেক্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ দেশে আবার বাড়ল গ্যাসের সিলিন্ডারের দাম।

এছাড়াও বহু চাকরিপ্রার্থী অভিযোগ করেছেন ভেরিফিকেশন করার পরেও ওয়েবসাইটে প্রকাশিত কোনও তালিকাতেই তাঁদের নাম নেই। সেই কারণে চাকরি প্রার্থীদের অভিযোগ জানানোর সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু এত অভিযোগ জমা পড়েছে যা স্ক্রুটিনি করে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে জানাচ্ছে কমিশন সূত্র। সূত্রের দাবি সব অভিযোগ খতিয়ে দেখে নিয়োগপত্র প্রকাশে কমপক্ষে ৩ মাস সময় লাগবে।

হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর টি হল, অফলাইন ও অনলাইন মিলিয়ে প্রায় ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে। ৩১ জুলাই বিকেল ৪ টে পর্যন্ত ইমেইলে অভিযোগ এসেছে ১৩ হাজার ৫০০। আর অফলাইনে জমা পড়েছে প্রায় সাড়ে ১১ হাজার ৫০০ অভিযোগ। আদালতের নির্দেশর প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে কমিশনের অফিসে। যার ভিত্তিতে আবার অভিযোগকারীদের আলাদা আলাদা করে নাম তুলতে হবে আলাদা পোর্টালে। সেই তালিকা আদালতে জমা দিতে হবে।

উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট, পুজোর আগে নিয়োগ পত্র হাতে পাওয়া নিয়ে সংশয়! 

উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট, হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর। #BreakingNews

অন্যদিকে আগস্ট মাসের ৪ তারিখের মধ্যে সমস্ত ইন্টারভিউ সম্পূর্ণ করে প্যানেল প্রস্তুত করতে হবে। যা তুলে দিতে হবে আদালতের হাতে। উল্লেখ্য, আদালতের সিঙ্গল বেঞ্চের রায় অনুযায়ী, ১০ জুলাই কমিশন দু’সপ্তাহ ধরে অভিযোগ গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু পরে ২০ জুলাই ডিভিশন বেঞ্চ চাকরি প্রার্থীদের অভিযোগ গ্রহণের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করার নির্দেশ দেয়। এছাড়াও রায়ে বলা হয় নিয়োগ প্রক্রিয়া জারি থাকলেও উচ্চ প্রাথমিকে ডিভিশন বেঞ্চের অনুমতি ছাড়া নিয়োগ করা যাবে না কাউকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন