প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি যোগ দিলেন তৃণমূলে, ত্রিপুরায় ‘অভিষেক’ সোমবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপ্লবের গড়ে তৃণমূলের থাবা, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি যোগ দিলেন তৃণমূলে। এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুবল ভৌমিক তাঁর অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে। এই ঘটনাকে ভাল চোখে দেখছে না বিজেপি। কারন ২০২৩ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তারমাঝেই একাধিক ইস্যুতে আন্দোলনে জেরবার বিপ্লব দেবের সরকার।

আরও পড়ুনঃ হিডকোর চেয়ারম্যান পদে ফিরহাদ, সরানো হল প্রাক্তন আমলা দেবাশিস সেনকে।

তার ওপর আবার শরিকি বিবাদ। IPFT তথা জোট শরিক কে সামলাতে এবার আসরে নামতে হয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কে। বিপ্লব দেবের সরকারের প্রতি আস্থা রাখার আবেদন জানিয়ে তাদের দাবি দাওয়া শুনেছেন নাড্ডা।

সূত্রের খবর, মেভান কুমার জামাতিয়া কদিন আগেই দিল্লীতে গিয়ে দেখা করেছিলেন নাড্ডার সাথে। তারপরেই নাড্ডার ত্রিপুরা সফরের সিদ্ধান্ত। বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষ কিছুদিন আগেই ত্রিপুরা সফরে গিয়েছিলেন। তিনিও তাঁর রিপোর্ট দিয়েছেন জেপি নাড্ডাকে। সূত্রের দাবি, সেই রিপোর্ট একটা স্বস্তিজনক নয় ।

কিছুদিন আগে থেকেই বিপ্লব দেবের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিকবার অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। কিন্তু তাতে কর্নপাত করেননি তৎকালীন সভাপতি অমিত শাহ। আর এখন এমন অবস্থা যে সরকার বাঁচানোই দায়। বিজেপি সূত্রে খবর বিপ্লব দেব কে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু তাতে মন গলেনি বিধায়কদের।

প্রায় ১৫ জন বিজেপি এবং জোটসঙ্গী আইপিএফটি বিধায়ক বিপ্লবের সরকার থেকে সমর্থন তুলে নিয়ে যোগ দিতে পারেন তৃণমূলে বলে খবর। এই খবর পেয়েই নড়ে চড়ে বসেছে বিজেপি। ত্রিপুরার বাতাশে গুঞ্জন আইপ্যাক টিমের ২৩ জনকে আটকে রাখায় অস্বস্তিতে পড়েছে বিপ্লবের প্রশাসন। আইপ্যাক টিমকে ছাড়াতে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা ত্রিপুরা চলে আসবেন এমনটা আশা করেন নি তাঁরা। তারওপর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি যোগ দিলেন তৃণমূলে।

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি যোগ দিলেন তৃণমূলে, ত্রিপুরায় ‘অভিষেক’ সোমবার।

এদিকে শুক্রবারের বদলে সোমবার ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, শনি ও রবিবার ত্রিপুরায় কঠোর বিধি-নিষেধ জারি থাকবে। অপরদিকে, ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের তরফেও চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ রয়েছে। সব দিক বিবেচনা করেই শুক্রবার নয়, বরং সোমবার ত্রিপুরা যাবেন অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন