নজরবন্দি ব্যুরোঃ ভাবছেন Weather Update দিচ্ছি? এভাবেই হতাশা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। কেন্দ্রের তরফে সাংবাদিক বৈঠক করে এদিন করোনার তৃতীয় ঢেউ এর ভয়াবহতা নিয়ে জানান হয়। সাফ জানিয়ে দেওয়া হয় এখনও দ্বিতীয় ঢেউ পুরোপুরি যায়নি দেশ থেকে। যে কোন মুহুর্তে বাড়তে পারে সংক্রমণ। তাই অসতর্ক হলেই অপেক্ষা করছে চরম বিপদ।
আরও পড়ুনঃ চাঁদ হতে চলেছে পৃথিবীর বিপর্যয়ের কারন, টানা ৩ মাস বন্যার পূর্বাভাস নাসার!
কদিন আগেই উদাহরণ টেনে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ, ব্রিটেন এবং রাশিয়ার কথা। সে দেশ গুলিতে লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ। ভারতের অবস্থাও ক্রমশ সে দিকেই ধাবমান। এদিন লব বলেন, ভাবছেন Weather Update দিচ্ছি? সতর্ক হোন। কল্পনা করতে পারবেন না কতটা ভয়াবহ হতে পারে করোনার তৃতীয় ঢেউ।

এদিন নয়া স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বৈঠকে ছিলেন উত্তর পূর্বের রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী। সেখানেই মোদী সাফ জানান পার্বত্য অঞ্চলগুলিতে পর্যটকদের ভিড় ও করোনা বিধি শিকেয়ে তুলে জমায়েত চরম উদ্বেগের। কারন এভাবে আমন্ত্রন জানান হচ্ছে করনাভাইরাসের তৃতীয় ঢেউ কে।
ভারতের একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাউন শিথিল করেছে। শুরু হয়েছে গন পরিবহণ। একটু একটু করে খুলে যাচ্ছে অফিস কাছারি, দোকান বা রেস্তরা। সেই পরিস্থিতিতেই চরম অসতর্কতার ছবি ধরা পড়েছে যা ভয়াবহ। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরায় অনীহা দেখা দিয়েছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ কমতেই মানুষের উসাসিনতার ছবি স্পষ্ট।
ভাবছেন Weather Update দিচ্ছি? করোনার তৃতীয় ঢেউ নিয়ে ভয়াবহ বার্তা কেন্দ্রের।
We would like to request to everyone — when we talk about the third wave (of COVID-19), we are taking it as a weather update and not understanding its seriousness and our responsibilities associated with it: Lav Agarwal, Joint Secretary, Health Ministry pic.twitter.com/TAMUnFp9bb
— ANI (@ANI) July 13, 2021
সেই কারনেই চরম উদবিঘ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলছে, লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ! নীতি আয়োগের সদস্য ডাক্তার ভি কে পাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন এই বিষয় সামনে রেখে। তিনি বলেন, “আমরা এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের এখনও করোনার বিরুদ্ধে উপযুক্ত আচরণ বিধি মেনে চলতে হবে।”
উল্লেখ্য, কদিন আগেই সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে পর্যটনকেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় এবং স্বাস্থ্য বিধি না মেনে চলার ভিডিও দেখানো হয়। তা দেখিয়ে স্বাস্থ্য কর্তা বলেন, “পর্যটনকেন্দ্রগুলিতে অনেক মানুষের জমায়েত হচ্ছে। শারীরিক দূরত্ব বিধি মানা হচ্ছে না। মাস্ক দেখা যাচ্ছে না বেশিরভাগের মুখে। এটা গভীর উদ্বেগের বিষয়। করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে এভাবে।”



