নজরবন্দি ব্যুরোঃ চাঁদ হতে চলেছে পৃথিবীর বিপর্যয়ের কারন, টানা ৩ মাস বন্যার পূর্বাভাস দিল মহাকাশ গবেষনা কেন্দ্র নাসা। আর এই ভয়ানক বিপদ ঘটতে চলেছে আগামি ২০৩১ সালের মধ্যেই। নাসার বিজ্ঞানীদের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’-এ। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীকে প্রদক্ষিন করার সময় টলমল করে চাঁদ।
আরও পড়ুনঃ আজই আছড়ে পড়বে সৌর ঝড়, ব্যাপক প্রভাব পড়তে পারে পৃথিবীর ওপর।
আর কক্ষপথে এই টলোমলো ভাবই কারন হতে চলেছে ভয়াবহ বিপর্যয়ের। বিজ্ঞানীদের মতে পৃথিবীকে প্রদক্ষিণের পথে সাড়ে ১৮ বছরের একটি চক্র রয়েছে চাঁদের। সেই চক্রের অর্ধেক সময় পৃথিবীর সব সমুদ্র, মহাসাগরে জোয়ারের পরিমাণ এবং জলোচ্ছাস বেশি হয় ভাঁটার থেকে। বাকি অর্ধেক সময় হয় ঠিক এর উলটো, অর্থাৎ পৃথিবীর সব সমুদ্র, মহাসাগরে ভাঁটার পরিমাণ বেশি হয় জোয়ারের থেকে।

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদ কক্ষপথে এখন যে পর্যায়ে রয়েছে তাতে পৃথিবীর সব সমুদ্র, মহাসাগরে ভাটার পরিমাণ খানিকটা বেশি জোয়ারের চেয়ে। কিন্তু অবস্থার পরিবর্তন হতে চলেছে সম্প্রতি। চাঁদ হতে চলেছে পৃথিবীর বিপর্যয়ের কারন! চলতি শতকের ৩এর দশকেই হবে অবস্থার পরিবর্তন। এবং সেই পরিবর্তন এতটাই ভয়াবহ রূপ নেবে যার ফলে টানা ৩ মাস বন্যা পরিস্থিতি তৈরি হবে পৃথিবীর উপকূলবর্তী অঞ্চলে।
চাঁদ হতে চলেছে পৃথিবীর বিপর্যয়ের কারন, সব থেকে প্রভাব পড়বে আমেরিকায়
নাসা জানাচ্ছে, সব থেকে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। জলের তলায় চলে যেতে পারে সম্পূর্ণ শহর। আর শুধু আমেরিকাই নয় উপকূলবর্তী বহু দেশ ডুবে যাবে প্রবল জলোচ্ছাসের কারণে। আর এই ভয়ানক বিপদ ঘটতে চলেছে আগামি ২০৩১ সালের মধ্যেই।



