নজরবন্দি ব্যুরোঃ সরকারের বিরুদ্ধে ফের তোপ সিধুর! ৩ দিন আগেই রাজ্যের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সরব হয়ছিলেন সিধু, কিন্তু সেই বিদ্যুৎ বিতর্কই বুমের্যাং হয়ে ফিরে এসেছে তাঁর কাছে। যেখানে রাজ্যের পরিস্থিত নিয়ে মুখ খলেছিলেন, সেখানে ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাঁর নিজের বাড়ির বিদ্যুৎ বিল। যা দেখে রিতীমত চোখ কপালে সকলের। এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৮ লাখ টাকার বিদ্যুৎ বিল মেটানো বাকি আছে তাঁর।
আরও পড়ুনঃ ভগবতের বক্তব্যে এবার তোপ ওয়েইসির
আর আজ ফের তিনি সরকারের বিরুদ্ধে সরব হলেন। আজ সকালে তিনি টুইট করে লেখেন, ত্রুটিপূর্ণ ‘পাওয়ার পারচেস এগ্রিমেন্ট’ তাঁর রাজ্যের মানুষের কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, কয়লা পরিশোধনের জন্যই ৩২০০ কোটি টাকা দিয়েছে পঞ্জাব। আর অপর দিকে দলের অভ্যন্তরেই কোন্দলে জর্জরিত মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ছুটলেন দিল্লী।
সরকারের বিরুদ্ধে ফের তোপ সিধুর! যা নিয়ে জল্পনা তৈরি হয়ছে পাঞ্জাবের রাজ্য রাজনীতিতে। কয়েকদিন আগেই সোনিয়া এবং রাহুলের সঙ্গে দেখা করতে এসেছিলেন সিধু। আর এবার মুক্ষমত্রি এলেন দেখা করতে। আজকের এই সাক্ষাত্ নিয়ে মনে করা হচ্ছে পঞ্জাব সরকারে সিধুকে কোনও বড় পদ পাইয়ে সমস্যার সমাধান করতে চাইছে কংগ্রেস হাই কম্যান্ড। প্রসঙ্গত গত কয়কদিনে বারবার উঠে এসেছে সিধুর দল ছাড়ার প্রসঙ্গ।
ভোটের মুখে তাঁকে ধরে রাখতে কংগ্রেস মরিয়া বলেও সুত্রের খবর। তার মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেসবের মধ্যেই পাঞ্জাবের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে কটাক্ষ করে ৯টি ট্যুইট করেছিলেন সিধু। তার পরেই সামনে এসেছে তাঁর নিজের বিল বকেয়া থাকার তথ্য।



