ভগবতের বক্তব্যে এবার তোপ ওয়েইসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভগবতের বক্তব্যে এবার তোপ ওয়েইসির। মোহন ভগবতের মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চার শেষ নেই। তাঁর এই মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন রাজনৈতিক মহল। এবার কটাক্ষ করলেন এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়েইসিও।

তিনি জানান  যে  এই ক্রিমিনালরা গরু, মহিষের পার্থক্য হয়তো বোঝে না, কিন্তু জুনেইদ, আখলাক, পেহলু, রাকবর, আলিমুদ্দিন নামগুলিই ওদের মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই ঘৃণা হিন্দুত্বেরই সৃষ্টি। এই অপরাধীদের পিছনে অবশ্যই হিন্দুত্ববাদী সরকারের মদত আছে।

আরও পড়ুনঃ ভাঙন অব্যাহত, পদ্মবন উপড়ে উলুবেড়িয়ায় গ্রামপঞ্চায়েতে এবার ফুটল ঘাসফুল।

পাশাপাশি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন “ভাগবত বিজেপির যে নেতারা মুসলিমদের হেনস্থা করছেন, তাঁদের এই শিক্ষা দিন”। গত রবিবার আরএসএসের সংখ্যালঘু শাখার রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, ” কোনও হিন্দু যদি বলেন, এদেশে কোনও মুসলিম থাকবে না, তবে তিনি হিন্দুই নন। গরু পবিত্র প্রাণী, কিন্তু তাকে রক্ষার নামে যারা অন্যদের পিটিয়ে মারছে, তারা হিন্দুত্ব-বিরোধী কাজই করছে। কোনও পক্ষপাতিত্ব হওয়া উচিত নয়, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব পথে চলুক।”

ভগবতের বক্তব্যে এবার তোপ ওয়েইসির। এরপর মুসলিমদের বিরুদ্ধে অতীত ঘটে যাওয়া অপরাধের দৃষ্টান্ত তুলে ওয়েইসি বলেন, যে আলিমুদ্দিনের ঘাতকদের গলায় মালা পরিয়েছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। ওয়েইসি আরও বলেন, “কাপুরুষতা, হিংসা, খুন এগুলি গডসের হিন্দুত্ববাদী ভাবনার অবিচ্ছেদ্য অংশ। মুসলিমদের গণপিটুনি দিয়ে হত্যাও এই ভাবনারই ফল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন