২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮৯৪, মৃত্যু হল ৩২ জনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮৯৪, মৃত্যু হল ৩২ জনের। গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। কমছে মৃত্যু সংখ্যাও। ১৩ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। রাজ্যের সবথেকে করোনা সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় একদিনের সংক্রমণ কে ছাপিয়ে গিয়েছে একদিনের সুস্থতার সংখ্যা।

আরও পড়ুনঃ দেবাঞ্জনের যোগ-সাজোগে যুক্ত মিমির সহকারী, নাম প্রকাশের দাবি তুলে বিস্ফোরক শতরূপ!

২৫ জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২৫৩ জন। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন, মৃত্যু হয়েছে ৮ জনের এবং ২০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিন ১০এর নিচে সংক্রমণ পাওয়া গিয়েছে ১ টি জেলায়। রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া, বীরভূম এবং মূর্শিদাবাদ জেলায়।

এই তিন জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মোট ২৫ জন। পুরুলিয়া ১, বীরভূম ১৪ এবং মুর্শিদাবাদ ১১ ।  রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ৫৫৭। ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জন। এদিন করোনা ভাইরাসের মোট স্যাম্পের টেস্ট হয়েছে ৫৫ হাজার ৩৪৮ টি।

এদিন রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ১ হাজার ৯৯৪ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজার ৯৯ জন। যা গতকালের থেকে ১৩২ জন কমেছে। ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৩। বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। দেখুন রাজ্যের জেলাভিত্তিক সার্বিক চিত্র।

Corona Bulletin of West Bengal
Corona Bulletin of West Bengal
Corona Bulletin of West Bengal
Corona Bulletin of West Bengal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন