নজরবন্দি ব্যুরো: বাড়ছে করোনা মুক্তির পর গ্রিণ ফাঙ্গাসের সংক্রমণ! করোনা মুক্ত হবার পরেও কাটছে না সংকট। আক্রমণ করছে বিভিন্ন প্রকার ফাঙ্গাস। প্রথমে ব্ল্যাক ফাঙ্গাস তারপর হোয়াইট তারপর ইয়েলো আর এবার নতুন সংক্রমণ গ্রিণ ফাঙ্গাসের।
আরও পড়ুনঃ মহিলাদের স্বল্পবাসের কারণেই ধর্ষণ বাড়ছে দেশে! ফের বিতর্কিত মন্তব্য পাক প্রধানমন্ত্রীর
সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদোরে করোনা আক্রান্ত এক ব্যক্তির দেহে থাবা বসিয়েছিল সবুজ ছত্রাক। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ৩৪ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে, এই সংক্রমণটি প্রথম ধরা পড়ে। তিনি করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার পর, এই গ্রিন ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়েছেন। খবরে প্রকাশ করোনা মুক্ত হবার পরেই ওই ব্যক্তির দেহে গ্রীন ফাঙ্গাস বাসা বাঁধে। এখন তার চিকিৎসা চলছে।
বাড়ছে করোনা মুক্তির পর গ্রিণ ফাঙ্গাসের সংক্রমণ! এই ছত্রাকে আক্রান্ত হলে জ্বর এবং নাক দিয়ে রক্তপাত এর মত উপসর্গ দেখা দিতে পারে।বিশেষজ্ঞদের মতে, গ্রিন ফাঙ্গাস সংক্রমণের ফলে মারাত্মকভাবে ওজন হ্রাস এবং দুর্বলতা দেখা দিতে পারে। যদিও করোনা সংক্রমণ থেকে পুনরুদ্ধার হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে, গ্রিন ফাঙ্গাস সংক্রমণের প্রকৃতি অন্যান্য রোগীদের চেয়ে আলাদা কিনা, তা এখনও গবেষণাধীন।



