সুশান্ত মামলায় জামিন পেলেন না সিদ্ধার্থ, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুশান্ত মামলায় জামিন পেলেন না সিদ্ধার্থ,  অবশেষে প্যারোলে মুক্তি পেলেন প্যারলে,বিয়ের পরেই ফের ফিরে আসতে হবে তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী, বিয়ের সমস্ত রীতি মেটানোর পর ২ জুলাই তাঁকে ফের ফিরে আসতে হবে জেলে।

আরও পড়ুনঃ অল্প ছাড় গণপরিবহনে, শনির সকাল থেকে দু’বেলায় শহরে চলবে মোট ২০টি মেট্রো

গত বছর ১৪ই জুন প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর থেকেই গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে এই মামলা। আর এই মামলার তদন্তে যে নামটা বারেবারে ঘুরে ফিরে এসেছে তা হল সিদ্ধার্থ পিঠানি। কে তিনি? প্রয়াত অভিনেতার ক্রিয়েটিভ ম্যানেজার এবং ফ্ল্যাট মেইট।

সুশান্ত মামলায় জামিন পেলেন না সিদ্ধার্থ, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত।  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত ২৬শে মে গ্রেফতার হন সিদ্ধার্থ পিঠানি।১৪ই জুন সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিল সিদ্ধার্থ পিঠানি, সিবিআই তথা মুম্বই পুলিশের রেকর্ড তেমনটাই বলছে। মাদককাণ্ডে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েলল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্ত গ্রেফতার হয়েছিল গত সেপ্টেম্বরেই, আপতত জামিনে মুক্ত তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন