অল্প ছাড় গণপরিবহনে, শনির সকাল থেকে দু’বেলায় শহরে চলবে মোট ২০টি মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অল্প ছাড় গণপরিবহনে, আগামীকাল থেকে কলকাতায় সকাল-বিকেল দু’বেলায় ৫ জোড়া করে অর্থাৎ মোট ২০ টি মেট্রো চলবে। রাজ্যে কড়া লকডাউন না করলেও একাধিক বিধিনিষেধ চালু রয়েছে। ধীরে ধীরে অফিস পত্র খুললেও বন্ধ ছিল। জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছিল পরিবহন ব্যবস্থা বন্ধ থাকলে যাতায়াত সম্ভব কিভাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক-একাদশ-দ্বাদশের প্র্যাকটিকাল, সব মিলিয়ে তৈরি হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

সেইমতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, চালু হবে স্পেশাল মেট্রো পরিষেবা, এই মেট্রোতে যাতায়াত করতে পারবেন মেট্রোরেলের কর্মী ব্যাঙ্ক কর্মী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এছাড়া সংবাদমাধ্যমের কর্মীরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ১২টি স্পেশাল মেট্রো ট্রেন চালানো হবে। মূলত রক্ষণাবেক্ষণের জন্য এই পরিষেবা চালু করা হলেও এতে যাতায়াতের সুবিধা পাবেন হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিমা সংস্থায় কর্মরত বা পুলিশকর্মীরা। যাঁরা জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থায় কাজকর্ম করছেন।

অল্প ছাড় গণপরিবহনে, যাতায়াতের সুবিধার জন্য কাল থেকে কলকাতায় চলবে মোট ২০ টি মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকালে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ৫ জোড়া মেট্রো এবং বিকেলে ৪ থেকে ৬ পর্যন্ত ৫ জোড়া মেট্রো চলবে শহরের বুকে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন