ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে জারি হচ্ছে কড়া নিয়ম, জানিয়ে দিল ফেসবুক কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজকের দিনে ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া মুস্কিল। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যার দ্বারা গোটা বিশ্ব সবার হাতের মুঠোয়। বিনোদন ছাড়াও নানা ধরনের তথ্য জানা যায়। গোটা বিশ্বের মানুষ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। কিন্তু এবার ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে বেশ কিছু নিয়ম।

আরও পড়ুনঃ স্মার্ট কার্ডের সঙ্গে এবার স্মার্টফোন ও লাগতে পারে মেট্রোতে চাপতে হলে।

যা পালন না করলে আপনার শাস্তিও হতে পারে। অর্থাৎ কড়া হচ্ছে ফেসবুকের নিয়ম। বর্ণবিদ্বেষী, উস্কানিমূলক ও অশালীন মন্তব্য বা ফোট পোস্ট নিয়ে কঠোর হচ্ছে ফেসবুকের নিয়ম। জানা যাচ্ছে, চলতি বছরের ১ অক্টোবর থেকেই চালু হবে নতুন নিয়মাবলি। জেনে নেওয়া যাক ফেসবুক ব্যবহারে নয়া নিয়ম গুলি কি কি – মঙ্গলবার অতিজনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক তাদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে।

নয়া নির্দেশিকাতে বলা হয়েছে, রাজনৈতিক পোস্টের বিষয়ে নজরদারি বাড়াতে চলেছে ফেসবুক। বর্ণবিদ্বেষী, অশালীন ও উস্কানিমূলক পোস্ট করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ঘোষণায় বলা হয়েছে, ফেসবুক চাইলে ব্যবহারকারির পোস্ট, কমেন্ট অ্যাক্সেস রেস্ট্রিক্ট করতে পারে। কোন উস্কানিমূলক পোস্টের কারণে আইনি জটিলতার সম্ভাবনা থাকলে ফেসবুক কর্তৃপক্ষ এই ধরনের পদক্ষেপ নিতে পারে।

ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ এর আগেও জানিয়েছিলেন, ক্ষতিকর রাজনৈতিক পোস্ট, সাইবার হামলা, এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন তাদের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তিনি জানিয়েছেন, ফেসবুক ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে ভুল তথ্য, বিদ্বেষমূলক পোস্ট যাতে না করা হয় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন