নজরবন্দি ব্যুরোঃ প্রশান্ত কিশোরের নাম করেই শুরু হয়েছে প্রতারণা চক্র। টাকা দিলেই নাকি প্রার্থী করে দেবেন প্রশান্ত কিশোর। তাঁর নাম ভাঙিয়ে নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আগেই পেয়েছিল পুলিশ।
আরও পড়ুনঃ ইংল্যান্ড সফরের তিনবার করোনা পরীক্ষা সাথে ১৪ দিনের কোয়ারেন্টাইন ভারতের।
সেই সূত্রে তদন্ত এগিয়েই অবশেষে সেই প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পঞ্জাব পুলিশ ।বাংলার নির্বাচন শেষে পঞ্জাবে পাড়ি জমানোর পরই প্রশান্ত কিশোর পরিচয়ে নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি একটি চক্র টাকা তুলছে বলে অভিযোগ ওঠে। পঞ্জাব পুলিশ এমন একটা চক্র ফাঁস করে দিয়েছে।
ইতিমধ্যে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করছে পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে ধৃতরা ২০২২ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে একাধিক নেতার সঙ্গে জালিয়াতি করেছেন। ধৃত দু-জন শিবসেনা (সূর্যবংশী) নামে একটি দলের সঙ্গে যুক্ত।
পুলিশ সুত্রের খবর তিনজন মিলে এই প্রতারণা চক্র চালাতেন। বাংলার নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলী ছিলেন পি কে ওরফে প্রশান্ত কিশোর। আর এবার বিধান সভা নির্বাচনে শাসক দল তৃণমূল কি ফলাফল করেছে তা সবারি জানা। আর এই ফলের অনেকটাই ক্রেডিড যায় এই মানুষটির উপর।
আর এবার সেই একই রোল প্লে করতে চলেছে তিনি পাঞ্জাবে। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা নিয়োগ করা হয়েছে। আর এই সবের সুযোগ নিয়ে চলছিল এই প্রতারণা চক্র।



