নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ড সফরের তিনবার করোনা পরীক্ষা সাথে ১৪ দিনের কোয়ারেন্টাইন ভারতের। কঠিন বায়ো বাবল ভেদ করে আইপিএলে প্রবেশ করেছিল করোনা ভাইরাস। যার জেরে শেষ পর্যন্ত বাতিল করে দিতে হয় কোটি টাকার টুর্নামেন্ট। তাই আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড সফরের আগে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে ইংল্যান্ড সফরের জন্য আঁটসাঁট বন্দোবস্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনাকে জয় করেও জীবনযুদ্ধে হেরে গেলেন কংগ্রেস সাংসদ রাজীব সতভ!
বেশ কিছু কড়া কোভিডবিধি পালন করতে হবে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডে প্রায় মাস চারেক থাকবেন বিরাট কোহলিরা। ১৮ জুন সাউদাম্পটনে প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে দল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। এ যাত্রায় যাতে সমস্ত ক্রিকেটার সুস্থ থাকেন, তা নিশ্চিত করতেই বিশেষ ব্যবস্থা করছে বিসিসিআই। কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও যে ব্রিটেন গামী বিমানে আর উঠতে পারবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে বোর্ড। এবার জানা গেল, ইংল্যান্ডে যাওয়ার আগে এদেশেই একাধিক নিয়ম পালন করতে হবে কোহলিদের।
শোনা যাচ্ছে, পরপর তিনবার RT-PCR টেস্ট হবে তাঁদের। এরপর ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হবে। বিসিসিআই সূত্রের খবর, নিজেদের বাড়িতেই RT-PCR টেস্ট হবে ক্রিকেটারদের। তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে আগামী ১৯ মে মুম্বইয়ে প্রত্যেক ক্রিকেটারকে একত্রিত হতে হবে। সেখানেই থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এরপর ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল।
ইংল্যান্ড সফরের তিনবার করোনা পরীক্ষা সাথে ১৪ দিনের কোয়ারেন্টাইন ভারতের। তবে শুধু ক্রিকেটাররাই নন, তাঁদের স্ত্রী কিংবা পরিবারের সদস্য, যাঁরা ক্রিকেটারের সফরসঙ্গী হবেন, তাঁদেরও একাধিকবার করোনা টেস্ট করা হবে। সমস্ত রকম সুরক্ষা নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বিলেতে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল।



