তবে কি লকডাউন? করোনা নিয়ে আজ দুপুরে নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তবে কি লকডাউন? করোনা নিয়ে আজ দুপুরে নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের। গোটা দেশের মতই রাজ্যের করোনা পরিস্থিতিও লাগামছাড়া। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় দেশের সিংহ ভাগ রাজ্য নিজেদের মত সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে। তবে এ রাজ্য যে এখনই সম্পূর্ণ লকডাউন করবে না সেকথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ করোনা এবার প্রাণ কাড়ল মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের।

তবে সংক্রমণ রুখতে নির্বাচন মিটতেই গোটা রাজ্য জুড়ে মিনি লকডাউনের পথে হেঁটেছে প্রশাসন। ইতিমধ্যেই লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। মেট্রো বাসের মত গন পরিবহনও কমিয়ে আনা হয়েছে পঞ্চাশ শতাংশে। বাজার দোকান শুধুমাত্র সকালে ও দুপুরে নির্দিষ্ট সময়ে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও দেখা যাচ্ছে লাগাম টানা যাচ্ছে না সংক্রমণে। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

এরপরেই জল্পনা ছড়াতে শুরু করেছে তবে কি এবার সংক্রমণ রুখতে অন্যান্য রাজ্যের মত এ রাজ্যও পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে? জল্পনা আরও বারিয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জরুরি সাংবাদিক সম্মেলন ডাকায়। নবান্ন সূত্রে খবর আজ দুপুর ১২ টার সময় জরুরি পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

তবে কি লকডাউন? করোনা নিয়ে আজ দুপুরে নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের। সেখানেই তিনি জানাবেন করোনা রুখতে আগামী সময়ে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। তবে বিশেসজ্ঞ মহল মনে করছে রাজ্যে যে হারে দাপট দেখাচ্ছে করোনা তাতে অন্যান্য রাজ্যের মত এ রাজ্যও সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন