বহাল তবিয়তে পাকিস্থানেই আছে দাউদ! অবশেষে স্বীকার ইমরান সরকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাউদ ইব্রাহিম যে তাদের দেশেই রয়েছে অবশেষে তা কবুল করল পাকিস্তান। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত দাউদ ভারতে মোস্ট ওয়ান্টেড। বরাবরই ভারত একথা তথ্যপ্রমাণসহ জানালেও তাদের দেশে দাউদের থাকার কথা অস্বীকার করে এসেছে পাকিস্তান। গত কাল পাক সরকার জানিয়েছে, তারা হাফিজ সাইদ, মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিমসহ একাধিক সন্ত্রাসবাদী দল এবং তাদের নেতাদের ওপর কঠোর আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ৮৮ জনের নাম সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে তারা। সেখানেই দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানেই রয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তান থেকেই দাউদ তার ডি-কোম্পানি চালাচ্ছে।অন্যদিকে, পাকিস্তানে দাউদের সঙ্গে একাধিকবার দেখা করেছে বলে পুলিশকে জানিয়েছে ধৃত ইজাজ লাকড়েওয়ালা।

তবে শারীরিকভাবে নাকি দাউদ এখন ভীষণ অসুস্থ। মাফিয়া ডনের শরীরের একাধিক অংশে নাকি পচন ধরতে শুরু করেছে। মুম্বই পুলিশের জেরায় এমনই জানায় দাউদ ঘনিষ্ঠ ইজাজ। তবে এই সবটাই আইওয়াশ বা লোক দেখানো বলে মনে করছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা। এর আগেও পাকিস্তানকে এই কাজ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ আইপিএল শুরুর আগে আমিরশাহিতে করোনা উর্ধ্বমুখী, চিন্তা বাড়ছে সবার।

যেমন এর আগে পাকিস্তান জামায়াত-উদ-দাওয়া’র হাফিজ সইদ, লস্কর-ই-তৈবা’র আবদুল সালাম ভুটভী, হাজি আশরাফ, ইয়াহিয়া মুজাহিদ এবং জাফর ইকবালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলেও, গত মাসের শুরুতেই সেগুলি ফের চালু করেছিল। এরা কিন্তু সকলেই ইউএনএসসির তালিকাভুক্ত সন্ত্রাসবাদী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন