আইপিএল শুরুর আগে আমিরশাহিতে করোনা উর্ধ্বমুখী, চিন্তা বাড়ছে সবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা ভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সব দিক বিচার বিবেচনা করে আরব আমিরশাহিকেই আইপিএলের জন্য সুরক্ষিত ভ্যেনু হিসেবে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই আইপিএলের বেশিরভাগ দল পৌছে গিয়েছে মরু দেশে।

সেখানে পৌছে আলাদা হোটেলে উঠেছে সবকটি দল। কার্যত আইসোলেশেনে রাখা হয়েছে সবকটি দলকে। আগামি ৬ দিনে তিন বার করোনা পরীক্ষা করা  হবে সকলের। সেই রিপোর্ট নেগেটিভ আসলেই নামতে পারবেন অনুশীলনে।ফ্র্যাঞ্চাইজি সমর্থন কর্মীরা খেলোয়াড়দের সাথে অনলাইন সেশন পরিকল্পনা করেছেন।

প্রতিটি খেলোয়াড়কে কল করার জন্য একটি অনলাইন প্রশিক্ষকের সাথে জিমে সময় বরাদ্দ করা হয়েছে। কোচ এবং অন্যান্য বিশেষজ্ঞদের সাথে ওয়েবিনারগুলি দ্বিতীয় সপ্তাহে মাঠে অন-ফিল্ড প্রশিক্ষণ শুরু না হওয়া পর্যন্ত পরিচালিত হবে। আইপিএলের প্রথম চ্যালেঞ্জ – পৃথকীকরণের প্রথম সপ্তাহ – ইতিমধ্যে খেলোয়াড়দের জন্য শুরু হয়ে গেছে।কিন্তু আশঙ্কার খবর হল যে ভয়ের কারণে দেশের মাটিতে আইপিএল করল না বিসিসিআই, সেই করোনা ভাইরাসের গ্রাফ বর্তমানে উর্ধ্বমুখী সংযুক্ত আরব আমিরশাহিতে।

আরও পড়ুনঃ শুভেন্দুর ঈর্শনীয় জনপ্রিয়তায় শঙ্কিত মমতা? ব্যানার যুদ্ধ শুরু পূর্ব মেদিনীপুরে।

 প্রতিনিয়ত সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় প্রশাসনের। শুধু তাই নয়, বর্তমানে প্রতিদিন দিন সেখানে প্রায় ৪০০ জনকে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ওই দেশের আয়তনের বিচারে যা সত্যিইব চিন্তার। এই খবর প্রকাশ্যে আসার পরই কিছুটা হলেও আতঙ্ক ও চিন্তা বেড়েছে সকলের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন