নজরবন্দি ব্যুরোঃ ব্যাবধান ৮ দিনের, চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবী। শক্তি-সুনীল-শঙ্খ-উত্পল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার হাল ধরেছিলেন তাঁরা। তাঁদের লাইন জুড়ে ছড়ানো স্বপ্ন কুড়িয়ে বেঁচে থেকছে হাজার হাজার মানুষ। সেই স্বপ্নের, ভাবনার কারিগরদের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। ছিলেন শুধু একজন। কদিন আগে চলে গেলেন তিনিও।
আরও পড়ুনঃ মহাজাতি সদন থেকে রবীন্দ্র সরণি, শেষ দিনে দফায় দফায় বোমা বাজি কলকাতায়।
শঙ্খ ঘোষের শরীরে মৃদু উপসর্গ ছিলোই, গায়ে জ্বর থাকায়, করোনা পরীক্ষা করিয়েছিলেন বেশ কয়েকদিন আগেই। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়,ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। ৮৯ বছরের একজন মানুষ। শরীরের বার্ধক্য জনিত একাধিক সমস্যা। তার সঙ্গে এই ভাইরাস। কোভিড সংক্রমণ ধরা পড়ার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
তার পর গত মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গত বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। সমস্ত প্রচেস্টার পরও বিফল হতে থাকে। বেলা ১১.৩০ নাগাদ খুলে নেওয়া হয় ভেন্টিলেটর। স্ত্রী প্রতিমা দেবীও ছিলেন করোনায় আক্রান্ত। ঘরেই হোম আইসোলেশনে চিকিৎসারত ছিলেন তিনি।
দিনে দিনে শুরু হয় অবস্থার অবনতি। কবির প্রয়াণের ৮ দিনের মাথায় চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী। আজ বৃহস্পতিবার ভোড়ে ৮৯ বছ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবির সহপাঠিনী সহধর্মিনী প্রতিমা দেবী। সূত্রের খবর কবির পরিবারের আর অনেকেই আক্রান্ত করোনায়, কেউ কেউ ভর্তি আছেন হাসপাতালে।



