আর মাত্র একদিন, তারপরই দোল। রঙের উৎসব ঘিরে শহরে বাড়বে ভিড় ও উদযাপন—তাই যাত্রী নিরাপত্তা ও উৎসবের পরিবেশ বজায় রাখতে দোলযাত্রার দিন কলকাতা মেট্রো পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল কর্তৃপক্ষ। মঙ্গলবার সমস্ত করিডোরে সীমিত পরিষেবা চালানো হবে এবং অধিকাংশ লাইনে সকাল নয়, দুপুর বা বিকাল থেকে শুরু হবে মেট্রো চলাচল। ফলে বাইরে বেরোনোর আগে নতুন সময়সূচি জেনে নেওয়া অত্যন্ত জরুরি।



